প্রতীকী ছবি
জাতীয়

বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক: রাজধানীর পশ্চিম রামপুরা এলাকায় নিজ বাসা থেকে নিয়াজ মোর্শেদ নাদিম (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন।

আরও পড়ুন: করোনার চাইতে ডেঙ্গুতে মৃত্যু বেশি

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মোর্শেদের ভাই নাঈম জানান, সোমবার রাতের যেকোনো সময় সে নিজের রুমে গলায় ফাঁস দেয়। আমরা সকালে সেটি দেখতে পাই। পরে পুলিশে খবর দিই। তারা দুপুরের দিকে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: পদ্মা সেতু অভিমুখে পরীক্ষামূলক ট্রেন

তিনি আরও বলেন, আমরা কখনোই তার কোনো অভাব অপূর্ণ রাখিনি। পরিবারের কারও সাথে তার মনোমালিন্য বা কথা কাটাকাটি কিছুই হয়নি। মৃত্যুর আগে সে তার মোবাইল, ফেসবুক এবং কম্পিউটারের সবকিছু রিসেট দিয়ে গেছে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিনহাজুল ইসলাম জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের একটি বাসা থেকে গলায় লুঙ্গি প্যাঁচানো লাশটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা