জাতীয়

ইসি গঠনে ৩২২ প্রার্থীর তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) থেকে চাওয়া প্রার্থী ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে (https://cabinet.gov.bd/) তাদের নামের তালিকা প্রকাশ করা হয়। ৩২২ জনের এই তালিকায় সাবেক সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত বিচারপতি, শিক্ষক, সাহিত্যিক, সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে।

উল্লেখযোগ্য নামগুলো হলো, সাংবাদিক অজয় দাস গুপ্ত, অ্যাডভোকেট সুলতানা কামাল, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) আব্দুল মান্নান চৌধুরী, সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. হারুন অর রশিদ, সাবেক উপদেষ্টা ডা. মুফিয়া রহমান, শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

এর আগে শনিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে ৩২৯ জনের নামের প্রস্তাব পেয়েছ অনুসন্ধান কমিটি।

আরও পড়ুন: দায়িত্ব যথাযথভাবে পালন করেছি

মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ১৩৬ জন, ই-মেইলের মাধ্যমে ৯৯ জন, পেশাজীবীদের কাছ থেকে ৪০ জন ও ব্যক্তিগতভাবে ৩৪ জনের নামের প্রস্তাব পাওয়া গেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা