জাতীয়

না.গঞ্জ নির্বাচনে ৫ হাজার আইনশৃঙ্খলা সদস্য মোতায়েন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১৯২টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ও সহিংসতা এড়াতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটারদের নিরাপত্তায় সর্বদা নিয়োজিত থাকবেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার সংবাদমাধ্যমকে বলেন, ‘১৯২টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের স্ট্রাইকিং ফোর্সের ২৭টি টিম, পুলিশের ৬৪টি মোবাইল টিম, ২০ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৩টি স্ট্রাইকিং ফোর্স, ৬টি চেকপোস্ট, ৭টি টহল টিম ও ২টি স্ট্র্যাট্রিক টিমসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজার সদস্য নিয়োজিত থাকবে।’

এবার নাসিক নির্বাচনে অংশ নিচ্ছেন ৭ জন মেয়র প্রার্থী, ১৪৮ জন সাধারণ কাউন্সিলর ও ৪৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন ও নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন। এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা