প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : পিআইডি
জাতীয়

জিয়ার সময়ে হত্যার বিচার হওয়া উচিত

সাননিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে সামরিক ক্যু’র নামে সশস্ত্রবাহিনীর অসংখ্য কর্মকর্তা হত্যার বিচারের ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য জনমত সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিষয়টা নিয়ে যখন দাবি উঠেছে, তখন এটা নিয়ে নিশ্চই ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এরজন্য ভালো জনমতও সৃষ্টি হওয়া দরকার। কিভাবে মানুষগুলোকে সে (জিয়াউর রহমান) হত্যা করে গেল।

প্রধানমন্ত্রী সোমবার (৪ অক্টোবর) বিকেলে গণভবনে তার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান এবং যুক্তরাষ্ট্র সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের পর বাংলাদেশে বার বার ক্যু হয়েছে। এই ক্যু’র নামে শুধু এয়ারফোর্সের অফিসার, সৈনিক বা কর্মচারিই নয় সেনাবাহিনীরও বহুজনকে হত্য করা হয়েছে।

সরকারপ্রধান সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা যদি জেলখানাগুলো খোঁজ করেন যে, কোন জেলে কতজনকে ফাঁসি দেওয়া হয়েছে। তাহলে দেখবেন এরকম হাজার হাজার মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। তাদের পরিবারগুলো লাশতো পায়ই নি, এরা যে গুম হয়ে গেল বা হারিয়ে গেল সেজন্য কারো কোন জবাবদিহি কখনও হয়নি।

প্রধানমন্ত্রী সেনাশাসক জিয়াউর রহমানের বিরুদ্ধে সেনা ও বিমানবাহিনীর কর্মকর্তা হত্যার অভিযোগ সম্পর্কে বলেন, এটা একটা আশার কথা যে এত বছর পর সবারই এই চেতনাটা এসেছে। কিন্তু আমার প্রশ্ন এতকাল সবাই কেন এটা ভুলে থাকলো।

তিনি বলেন, জিয়াউর রহমান তার ক্ষমতাকে নিস্কন্টক করবার জন্য এই ঘটনাগুলো ঘটিয়েছে, এটাতো জানা কথা। শুধু সামরিক বাহিনী নয় আমাদের আওয়ামী লীগের বহু নেতা-কর্মীকে হত্যা ও গুম করেছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা