জাতীয়

ঢাকার পথে টিকার বিমান

নিজস্ব প্রতিবেদক : ৬ লাখ ৩৫ হাজার ডোজ করোনার টিকা নিয়ে ঢাকার পথে রয়েছে একটি বিশেষ ফ্লাইট। ফ্লাইটটি জাপান থেকে রওয়ানা দিয়েছে। বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় দেওয়া জাপানের উপহারের শেষ টিকার চালান এটি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শুক্রবার (২৭ আগস্ট) ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী লেখেন, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের জন্য জাপানের প্রতিশ্রুতি দেওয়া অক্সফোর্ডের টিকার আপাতত শেষ অংশ ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ টিকা আজকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

তিনি জানান, টিকার এই চালান শনিবার (২৮ আগস্ট) বিকেলের দিকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

এর আগে জাপান থেকে টিকার প্রথম চালানটি এসেছিল ২৪ জুলাই। সেই চালানে আসে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা। ৩১ জুলাই দ্বিতীয় চালানে আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা। এরপর ২ আগস্ট তৃতীয় চালানে আসে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা। আর গত ২০ আগস্ট ৭ লাখ ৮১ হাজার টিকার চতুর্থ চালান ঢাকায় পৌঁছায়।

বাংলাদেশকে উপহার হিসেবে জাপান মোট ৩০ লাখ ডোজ টিকা দিচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা