জাতীয়

আবারও শৈত্যপ্রবাহের আভাস

নিজস্ব প্রতিবেদক:
সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানীর আকাশ। রয়েছে মৃদূমন্দ বাতাস। এটিকে শৈত্যপ্রবাহ বলা না গেলেও রোববার (১২ জানুয়ারি) থেকে পরবর্তী দুই-তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১১ জানুয়ারী) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ইশ্বরদীতে ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক জানান, সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী শহর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমতে থাকবে। দুপুর ২টা নাগাদ সূর্যের দেখা মিলতে পারে।

শৈত্যপ্রবাহের ব্যাপারে তিনি বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলিসিয়াসের নিচে নামলে শৈত্যপ্রবাহ ধরা হয়। বর্তমানে দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে রোববার থেকে পরবর্তী দুই-তিন দিন সিলেট, রাজশাহী, ইশ্বরদী, যশোর, কুষ্টিয়াসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।শনিবার দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই বলেও জানান তিনি।

এদিকে শনিবার ছুটির দিন হওয়ায় রাজধানীর রাস্তায় মানুষের সংখ্যা তুলনামূলক কম। ঠাণ্ডার প্রকোপে জরুরি কাজ ও কর্মস্থলে যাওয়া ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।

চলতি মাসেই সারাদেশে দু’টি তীব্র শৈত্যপ্রবাহ ও একটি মাঝারি শৈত্যপ্রবাহ আসবে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। এর মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে এক দফায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এছাড়া বছরের শুরুতেই বৃষ্টিও হয়েছে রাজধানীসহ দেশের অনেক অঞ্চলে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, জানুয়ারির মাঝামাঝিতে বইতে পারে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। আর শেষের দিকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তীব্র শৈত্যপ্রবাহ বলতে তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

যুক্তরাষ্ট্র-চীন শীতল লড়াইয়ের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্ব এখন আর শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সংকটের...

২০৩ দিন বন্ধের পর উৎপাদনে যমুনা সার কারখানা

গ্যাস সংকটে দীর্ঘ ৮ মাস (২০৩ দিন) বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জামাল...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা