জাতীয়
করোনার টিকা

‘চীন থেকে পয়সা দিয়ে টিকা কিনেছি’

কূটনৈতিক প্রতিবেদক: চীনের সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে দেড় কোটি ডোজ টিকা কিনেছে সরকার। যার মধ্যে ২০ লাখ ডোজ টিকা ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে। বাকি টিকা দেশে আনার বিষয়ে সিনোফার্মের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে শনিবার (১০ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আব্দুল মোমেন তার ভেরিফায়েড ফেসবুকে এক ভিডিও বার্তায় জানান, বাণিজ্যিকভাবে চীনের সিনোফার্মের সঙ্গে করা চুক্তি অনুয়ায়ী আগামী তিন মাসে বাংলাদেশ টিকা পাবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী তিন মাসের জন্য চীনের সঙ্গে চুক্তি করেছি, সেই টিকাগুলো পাব। আমরা টিকার সরবরাহটা নিশ্চিত করেছি। ইতোমধ্যে প্রায় ৪৫ লাখ টিকা এনেছি। যুক্তরাষ্ট্র ২৫ লাখ দিয়েছে, চীন থেকে পয়সা দিয়ে ২০ লাখ কিনেছি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, চীনের সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে দেড় কোটি ডোজ টিকা কিনছে সরকার। যার মধ্যে ২০ লাখ ডোজ টিকা ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে। বাকি টিকা দেশে আনার বিষয়ে সিনোফার্মের সঙ্গে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, আগামী তিন মাসের মধ্যে বাকি টিকা বুঝে পাবে বাংলাদেশ।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বাংলাদেশ কোভ্যাক্সের আওতায় ১০ লাখ টিকা পাবে উল্লেখ করে ড. মোমেন বলেন, আমরা ইইউ থেকে ১০ লাখ টিকা পাব। সেটা কোভ্যাক্সের আওতায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাব। যারা প্রথম ডোজ নিয়েছিলেন তারা এটা এলে নিতে পারবেন।

জাপান ২৫ লাখের বেশি টিকা দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমার সঙ্গে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে। তিনিও আমাকে টিকা দেবেন বলেছেন। কতগুলো দেবেন সঠিক সংখ্যাটা বলেননি। আমি আশা করি, ২৫ লাখের নিচে না, আরও বেশিও হতে পারে। এগুলো কোভ্যাক্সের আওতায় হবে। এগুলোর জন্য কোনো টাকা দিতে হবে না।

অস্ট্রেলিয়া থেকেও টিকা আনার বিষয়ে সরকার আলাপ করছে বলেও ভিডিও বার্তায় জানান ড. মোমেন। একই সঙ্গে তিনি জানান, রাশিয়া থেকে টিকা আনার বিষয়ে সরকার চুক্তি চূড়ান্ত করে ফেলেছে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, টিকার যৌথ উৎপাদনে চায়না ও রাশিয়ার সঙ্গে আলাপ করছে সরকার। আলোচনা বেশ অগ্রসর হয়েছে।

দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন মোমেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন দেশের ৮০ ভাগ মানুষের টিকা নিশ্চিত করা হবে। সবাইকে টিকা তো দেবেন, তবে সবচেয়ে বড় কথা হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। সবাই মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন, এগুলো না করলে কিন্তু টিকাতে কাজ হবে না।

সিলেট এলাকার লোকজন স্বাস্থ্যবিধি মানেন না বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সিলেট এলাকার লোকেরা স্বাস্থ্যবিধি মানেন না, আমি শুনেছি সিলেটে আক্রান্তের হার ৪৮ শতাংশ বেড়েছে। সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি, এটা দুঃখজনক। আমি সিলেটবাসীকে অনুরোধ করব, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। না হলে অনেক বিপদ হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা