জাতীয়

লঞ্চ বন্ধ চলছে ফেরি

নিজস্ব প্রতিবেদক : শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের চলাচলরত সকল লঞ্চ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বিকাল ৫টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করা হলেও ফেরি চলাচল এখনো চালু রাখা হয়েছে।

বৈরী আবহাওয়ায় ফেরি বন্ধ হওয়ার অবস্থা এখনো হয়নি বিধায় ফেরি চলাচল চালু রাখা হয়েছে। তবে আবহাওয়ার বিরূপ প্রভাব শুরু হলে যে কোনো সময় ফেরি বন্ধ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় লোকাল যাত্রীরা পার হচ্ছেন ফেরি দিয়ে। তবে কাল বিকাল থেকেই ধীর গতিতে ফেরি চলাচলের কারণে এ নৌরুট দিয়ে পারাপার হতে মহাসড়কে কয়েকশ যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক যানজটে আটকা পড়েছে। নদী পার হতে না পারায় কয়েক ঘণ্টা মহাসড়কে আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন চালকদের।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট এজিএম জানান, আবহাওয়া এখন পর্যন্ত কিছুটা স্বাভাবিক থাকায় ফেরি চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এ নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে তবে ধীর গতিতে। আবহাওয়ার বৈরীভাব শুরু হলে ফেরি বন্ধ করে দেয়া হবে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা