জাতীয়

‘উন্নয়নশীল দেশে উত্তরণের পর বাংলাদেশ লাভবান হবে’

নিজস্ব প্রতিবেদক : স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর অন্যান্য দেশ যেমন লাভবান হবে বাংলাদেশও তেমনই লাভবান হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেছেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ যেসব সুযোগ হারাবে, তার চেয়ে বেশি সুযোগ পাবে। একই সাথে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

বুধবার (৩ মার্চ) দুপুরে অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়ালি যুক্ত হলে সাংবাদিকরা বিষয়টি নিয়ে জানতে চায়। তার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা নলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুজিব বর্ষে এলডিসি থেকে উত্তরণের ঘোষণায় তিনি নিজেকে ‘সৌভাগ্যবান’ মনে করছেন। এতে জাতি গর্বিত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, এই অর্জনের পেছনে এ দেশের আপামর জনগণের অবদান রয়েছে। আমিও প্রধানমন্ত্রীর সঙ্গে একমত। জনগন কষ্ট না করলে বাংলাদেশ এই সাফল্য পেত না। এ জন্য জনগনকে ধন্যবাদ।

উত্তরণের পর বাড়তি দুই বছর সময় চাওয়া হয়েছে কেন জানতে চাইলে মন্ত্রী বলেন, বাংলাদেশকে আরও এগোতে হবে। তা ছাড়া একটি স্তর থেকে আরেকটি স্তরে যেতে হলে আরও সময় প্রয়োজন। এ জন্য সময় চাওয়া হয়েছে। জাতিসংঘ আমাদের দাবি মেনে নিয়েছে।

তিনি বলেন, অনেকেই আশঙ্কা করে বলেছেন, দেশের পোশাক রপ্তানি ৪০০ থেকে ৫০০ কোটি ডলার ক্ষতি হবে। এটা ঠিক না। আমরা যা রপ্তানি করি তার বিপরীতে কাঁচামাল আমদানি করা হয়। ফলে নিট ক্ষতি আরও কম হবে।তবে যে পরিমাণ ক্ষতি হবে, তার চেয়ে বেশি লাভবান হব।

উল্লেখ্য, গত শুক্রবার জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় মূল্যায়নে বাংলাদেশকে এলডিসি থেকে উন্নয়শীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ করা হয়। এর পর শনিবার এক সংবাদ সম্মেলনে জাতিকে এই খুশির বার্তা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাননিউজ/আরএম/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা