জাতীয়

আজ জাতীয় পতাকা উত্তোলন দিবস

নিজস্ব প্রতিবেদক : আজ ২ মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনের দিন। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক ছাত্র সমাবেশে ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব উত্তোলন করেছিলেন সবুজের মাঝে লাল সূর্য আর সোনালী মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম পতাকা।

একাত্তরের ২ মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সমাবেশ। তার আগের দিন জাতীয় পরিষদের ভাষণ স্থগিত করা হয়েছে। ক্ষোভে ফুঁসে উঠেছে মানুষ; বুঝতে পারছে স্বাধীনতার লড়াই ছাড়া কোনো উপায় নেই।

ঠিক এমনই এক উত্তাল মুহূর্তে সেই ছাত্র সমাবেশে ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব উত্তোলন করলেন স্বপ্নের স্বাধীন দেশের জাতীয় পতাকা। কেমন ছিলো সেই দিন?

তৎকালীন ছাত্রনেতা আ স ম আবদুর রব বলেন, ছাত্র সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত অনুযায়ি ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনসভা হয়। ২,৩ ও ৪ মার্চ হরতাল-কারফিউ। সরকার দিয়েছে কারফিউ আমরা দিয়েছি হরতাল।

অন্যায় অবিচারের প্রতিবাদে ৫০ বছর আগে লাখো জনতার ক্ষোভের মুখে আশার জাগরণ নিয়ে আসে লাল সবুজে মোড়ানো বাংলাদেশের মানচিত্র।

আ স ম আবদুর রব আরো বলেন, আজ এই ছবির দিকে তাকালে মনে হয় আমরা এই কাজ করে ছিলাম আর এর কারনেই দেশ স্বাধীন হয়ে গেছে। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কিছু হয়নি। আমার সাথে তো অনেক স্মৃতি। আমি বলে শেষ করতে পারবো না।

হুট করেই আসেনি এই আশা জাগানিয়া প্রাণের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক পরিকল্পনা, পরিশ্রম আর একটা স্বাধীন দেশের স্বপ্নই শক্তি যুগিয়েছিলো সেই দিন।

খুব একটা সহজ ছিলো না। অনেক বেশী সাহস আর সংগ্রাম করেই সেদিন উড়াতে হয়েছে প্রথম পতাকা। তাইতো সেই বীররা নতুন প্রজন্মের কাছে আশা রাখেন, সংগ্রামের এই ধারা থাকবে অব্যাহত, পতাকা উত্তোলনের এই ইতিহাস আর তার পেছনের প্রত্যাশা থাকবে চেতনায় সুরক্ষিত।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা