জাতীয়

হাতিরঝিল থেকে কাঁচপুর পর্যন্ত হচ্ছে এক্সপ্রেসওয়ে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল থেকে চট্টগ্রাম রোড পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। এর ফলে ১০ মিনিটে পৌঁছা যাবে তেজগাঁও থেকে কাঁচপুর। আর গাড়ি থেকে টোলের টাকা সরাসরি বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রহণ করতে পারবে না।

সড়ক ও জনপদ অধিদফতর জানিয়েছে, সড়কটি হাতিরঝিল সংলগ্ন রামপুরা সেতুর কাছ থেকে শুরু হয়ে বনশ্রী-মেরাদিয়া-আমুলিয়া-ডেমরা পর্যন্ত যাবে। এ প্রকল্পের ফলে ঢাকা শহর থেকে বের হওয়ার উন্নত করিডোর তৈরি হবে। এতে প্রতিদিন ১১ হাজার যানবাহন চলাচল করতে পারবে।

মহাসড়কটি রাজধানী ঢাকার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জসহ অন্য জেলা সংযোগ করবে। যুক্ত করবে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ককে। প্রস্তাবিত রুটটি রাজধানীর গুলশান, বাড্ডা, ফার্মগেট, তেজগাঁও, বনানী, রামপুরা ও উত্তরার যানবাহনকে আকৃষ্ট করবে।

এ বিষয়ে সওজের প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন বলেন, নগরীর ভেতর চার লেনের এই মহাসড়ক নির্মাণে যানজট কমে যাবে। এ প্রকল্পে বিনিয়োগকারী নির্বাচন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করা যাচ্ছে, শিগগির প্রস্তাবটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উত্থাপন করা হতে পারে।

সূত্র মতে, রামপুরা ব্রিজ থেকে এলিভেটেড হয়ে বনশ্রী-ডেমরা শিমরাইল পর্যন্ত হবে উড়ালপথ। সড়কটির রামপুরা থেকে বনশ্রী আইডিয়াল স্কুল পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত। বনশ্রী আইডিয়াল স্কুল থেকে মেরাদিয়া পর্যন্ত ১ দশমিক ২৫ কিলোমিটার সওজের অন্তর্ভুক্ত।

রামপুরা ব্রিজ থেকে মেরাদিয়া পর্যন্ত বর্তমানে সড়কের পাশে লেক রয়েছে। লেক ও বিদ্যমান সড়কের মধ্যে অব্যবহৃত সড়ক ঢালে পিয়ারের মাধ্যমে এলিভেটেড সড়ক নির্মাণ করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা