সংগৃহীত ছবি
জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষায় ছাত্রদের সহযোগিতা চাই: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম মন্তব্য করে বলেন- সারাদেশে চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে কোন ম্যাজিক নাই। অপরাধ বন্ধে আমরা চেষ্টা করছি। তবে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ছাত্রদের সহযোগিতা চাই। সবাই মিলে প্রতিরোধ করতে হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এ সকল কথা বলেন।

আরও পড়ুন: সেনাবাহিনী নিয়ে ভারতের প্রতিবেদন

তিনি বলেন, দেশে জুলাই-আগস্টের যাতে পুনঃরাবৃত্তি না হয় সে আদলে পুলিশকে পুনঃর্গঠন করতে কাজ চলছে। এ সময় সমন্বয়কদের হুমকির প্রতিটি ঘটনা আরও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কিন্তু এখনও সিরিয়াস কিছু পাওয়া যায়নি বলে আশ্বস্ত করেন আইজিপি।

এদিকে, রাজধানীর সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত চলছে। এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি বিস্তারিত জানাতে পারবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা