সংগৃহীত ছবি
জাতীয়

ক্ষতিগ্রস্ত সংসদে সচিবালয়েই অফিস 

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণার এক মাস পরও স্বাভাবিক হয়নি সংসদ সচিবালয়ের দাপ্তরিক কাজকর্ম। ৪৫ দিন পার হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি জাতীয় সংসদ ভবনের এবং পাশাপাশি কাজ না থাকায় নিয়মিত অফিস করতে পারছে না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী।

আরও পড়ুন: রিকশাসহ চালককে পিষে দিলো ট্রাক

সংসদ সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ সচিবালয়ে প্রায় ১ হাজার ১৫০ জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। ডিজিটাল হাজিরার সিস্টেম ভাঙচুর করে নষ্ট করে ফেলায় অনেকে আসছেন না সংসদ সচিবালয়ে। সংসদের ভেতরে কর্মকর্তা ও কর্মচারীদের বসার চেয়ার, টেবিলও ভেঙে ফেলাসহ নিয়ে যাওয়া হয়েছে। অধিকাংশ দরজা ও জানালা ভাঙা। সংসদে থাকা কয়েকশ কম্পিউটার ও ল্যাপটপ খোয়া গেছে। দীর্ঘদিন পার হলেও মেরামতেরও কোনো উদ্যোগ নেই।এ কারণে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অজুহাত দেখিয়ে ঠিকমতো অফিস করছে না। আবার অনেকে অফিস করলেও সংসদ বিলুপ্ত-পরবর্তী রুটিন কার্যক্রম তারা চালিয়ে নিতে পারছেন না।

সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা বলেন, সংসদের আসবাবপত্র, জানালাসহ বিভিন্ন জিনিসপত্র ভেঙে ফেলা হয়েছে। সংসদের কিছু রুটিন ওয়ার্ক আছে যা এখনও শুরু করতে পারিনি। সচিব স্যার দায়িত্ব নিয়েছেন। তিনি ক্ষতিপূরণ নির্ধারণসহ সংস্কারের কাজ দ্রুত শুরু করবেন।

আরও পড়ুন: আজও গরমে হাঁসফাঁস

সংসদে ভবনে দায়িত্বপালকারী নিরাপাত্তাকর্মী বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সংসদ ভবনের গেটে প্রথমে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রবেশে বাধা দেন। হাজার হাজার মানুষ সংসদ ভবন চত্বরের দক্ষিণ প্লাজা, খেজুরবাগান মাঠ, ট্যানেলে ঢুকে পড়ে হাজারো মানুষ।

জাতীয় সংসদের অতিরিক্ত সচিব জেবুন্নেসা করিম বলেন, জরুরি ভিত্তিতে সংসদ ভবনের মেরামত কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ ভবন দাপ্তরিক ও ব্যক্তিগত মোট ৯০ লাখ টাকা হারিয়ে গেছে। সংসদ ভবনের বিভিন্ন কার্যালয়, অধিশাখা ও শাখার হারানো ও ক্ষতিগ্রস্ত মালামালের তালিকা এ সপ্তাহে জমা হবে এবং দ্রুত কাজ শুরু করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা