সংগৃহীত ছবি
জাতীয়

সরকার-জাতিসংঘের আলোচনা শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সকল হত্যাকাণ্ডসহ সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তদন্তে প্রাথমিক তথ্যানুসন্ধানের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা শুরু করেছে জাতিসংঘ।

আরও পড়ুন: জাতিসংঘের তদন্ত দল আসছে আজ

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে জাতিসংঘ মানবাধিকার হাইকশিনারের অফিসের ১টি প্রতিনিধি দল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক দিয়ে তাদের এই আলোচনা শুরু করেছে।

এই বৈঠকের পরে হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন জানান, আমরা প্রাক-অনুসন্ধানী ছোট ১টি দল এসেছি। দেশের সরকার এবং বাংলাদেশের জনগণকে এই বিষ‌য়ে কীভাবে সহায়তা করতে পারি, সেটি নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন: ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

তি‌নি আরও ব‌লেন, এই প্রেক্ষাপটে তার অফিস অন্তর্বর্তীকালীন সরকার, নাগরিক সমাজ ও বাংলাদেশের জনগণকে যে কোনো ধরনের সহায়তা করতে রাজি আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয়, সুশীল সমাজের সাথে কথা বলে আপনাদের সকল চাহিদা এবং অগ্রাধিকার সম্পর্কে জানাব। এই বিষ‌য়ে হাইকমিশনারের অফিস কীভাবে সহায়তা করতে পারে, সেটিও বুঝব। এই সপ্তাহে আমাদের যেই দলটি বাংলাদেশ সফর করছে সেটি তদন্ত দল নয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা