সংগৃহীত ছবি
জাতীয়

আ’লীগ সভাপতিসহ ৫ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে গুমের অভিযোগে আ’লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৫ জন এবং অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন ১ ভুক্তভোগী।

বুধবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর সিএমএম আদালতে এ্যাডভোকেট সোহেল রানা বাদী হয়ে এই মামলা করেন।

আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিকেলে শাহবাগ-ধানমন্ডি পদযাত্রা

মামলায় বলা হয়েছে, বিগত ২০১৫ সালে রাজধানীর উত্তরা থেকে তাকে গুম করা হয়। এরপর দির্ঘ ১৮৫ দিন গুম ছিলেন বলে দাবি করেন তিনি। তার দাবি, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সাথে তাকেও গুম করা হয়েছিল।

এদিকে এই মামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক ও র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদসহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে।

আরও পড়ুন: সময় টিভির মালিকানা রিট

তার আগে, মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থেকে আবু সায়েদ নামের ১ মুদিদোকানিকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৭জনের বিরুদ্ধে আনা অভিযোগ এজহার হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ দেয় আদালত।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা