সংগৃহীত ছবি
জাতীয়

প্রধান বিচারপতির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আরও পড়ুন : আমরা সবাই আবু সাঈদ

তিনি বলেন, পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি। তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এর উপযুক্ত প্রসেসের জন্য কালবিলম্ব না করে আমরা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব। আমি আশা করব কয়েক ঘণ্টারমধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনার সবাই শান্ত থাকবেন দেশের সম্পদ নষ্ট করবেন না।

এর আগে, আজ সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে, ফুল কোর্ট সভা ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকাল সোয়া ১০টার ফুল কোর্ট সভা বন্ধ করা হয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন : কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত

ফুল কোর্ট সভা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পেজে সকালে স্ট্যাটাস দেন। তিনি বিনা শর্তে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে ও ফুল কোর্ট মিটিং বন্ধ করার দাবি জানান স্ট্যাটাসে।

ওই পোস্টে আসিফ মাহমুদ জানান, ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক নিয়োগকৃত প্রধান বিচারপতিসহ অ্যাপিলেড ডিভিশনের সাতজন বিচারপতির পদত্যাগ চাচ্ছি আমরা। জেলা জজকোর্টের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের সবার প্রতি আহ্বান, কোনো জেলায় জজকোর্টের দিকে অবস্থান নেবেন না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

ফোনের অতিরিক্ত ব্যবহার! তৈরি করছে দূরত্ব

একসময় দম্পতিরা একে অপরের সঙ্গে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতেন। অথচ...

বাবার মৃত্যুর পর মাঠে ফিরলেন মেসি

বাবা হোর্হে মেসির মৃত্যুর এক সপ্তাহ পর মাঠে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা