জাতীয়

জাতীয় স্বার্থে চীন থেকে আর কোন বাংলাদেশিকে আনা হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক:

নভেল করোনা ভাইরাসের (এনসিওভি) সংক্রমণের হাত থেকে জাতিকে রক্ষার জন্য বৃহত্তর স্বার্থে চীন থেকে আর কাউকে ফিরিয়ে আনা হচ্ছে না বলে জানিয়েছে সরকার।

১০ ফেব্রুয়ারি সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ মুজিবুর রহমান। তিনি বলেন ‘ফর দ্যা গ্রেটার ইন্টারেস্ট অব দ্য নেশন’ চীন থেকে এখন আর কাউকে আনা হচ্ছে না।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে শেখ মুজিবুর রহমান বলেন, করোনা ভাইরাস নিয়ে ইনফরমালি যতটুকু কথা হয়েছে তাতে আপাতত চীনে আমাদের যারা আছেন, তাদের আনার জন্য পরিবারের পক্ষ থেকে একটা দাবি উঠেছে। পরবর্তীতে বিভিন্নভাবে যাচাই-বাছাই করে দেখা গেছে যে, তারা যে যুক্তিগুলো দিয়েছেন যেমন, খাবারের অভাব, সাপোর্ট পাচ্ছেন না, আসলে তাদের খাবার-দাবারের কোনো অভাব নেই। বরং চীন সরকার তাদের সব সাপোর্ট দিয়ে যাচ্ছে। তাই এ মুহূর্তে তাদের দেশে আনার কোনো জাস্টিফিকেশন খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, আমাদের এ মুহূর্তে পরবর্তী যে লট সেটা আনার জন্য কোনো তরফ থেকে জাস্টিফিকেশন আসেনি। তার কারণে আপাতত সেটা হচ্ছে না।

প্রায় পাঁচ হতে সাড়ে পাঁচ হাজার বাংলাদেশি পড়াশুনা এবং বিভিন্ন কাজের সুবাদে চীনে অবস্থান করছেন। এর মধ্যে বাংলাদেশিদের আবেদনের প্রেক্ষিতে উহান থেকে ৩১২ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। তারা বর্তমানে হজ্ব ক্যাম্পে নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন।

প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে প্রতিনিয়ত আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির স্বাস্থ্য কমিশন সোমবার জানিয়েছে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯০৮ জন। এছাড়া এই ভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ১৭১ জনে দাঁড়িয়েছে।

এ অবস্থায় চীন সরকার উহান নগরী পুরোপুরি বন্ধ করে দিয়েছে। সেখানে অবস্থানরত কাউকেই কোথাও বেরুতে দিচ্ছে না।

এদিকে যে বিশেষ বিমানে করে তাদের নিয়ে আসা হয় সেই বিমান এবং বিমানের ক্রু-পাইলটদের অন্যদেশে এখন আর ঢুকতেও দেয়া হচ্ছে না। এ জন্য নতুন করে কেউ চীনে যাওয়ার ব্যাপারে অনিহা প্রকাশ করছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা