সংগৃহীত
জাতীয়

অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অটোরিকশা চলাচল বন্ধের ঘোষণার প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করছেন চালকরা। এ সময় সকাল থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় হাতে লাঠি নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২০

রোববার (১৯ মে) সকাল ১০টা থেকে মিরপুর-১ ও ১০ নম্বর এবং আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করেন অটোরিকশা চালকরা।

এ সময় রাস্তা অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচলে ব্যাহত হচ্ছে। যার ফলে মিরপুরের বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

অপরদিকে পুলিশ জানান, মিরপুরের বেশ কয়েকটি স্থানে অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেছে। তাদের সকলের হাতে লাঠি নিয়ে রাস্তায় নেমে অবরোধ করছেন। এই সময় তারা সড়কে যান চলাচল করতে দিচ্ছেন না। আন্দোলনকারীরা তাদের দাবি না মানা পর্যন্ত রাস্তায় থাকবেন বলে জানায়।

আরও পড়ুন: বজ্রপাতে বাড়ি পুড়ে ছাই

সড়ক অবরোধের বিষয়ে রাজধানীর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ জানান, মিরপুরের বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চালকরা মিরপুর-১০ নম্বর চত্বরে এসে জড়ো হতে থাকছেন। এ সময় তারা লাঠি হাতে নিয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন। তবে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কাজ করছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা