সংগৃহীত
রাজনীতি
ভারতের পররাষ্ট্র সচিব

শেখ হাসিনাকে ফেরত পাঠানো আইনি প্রক্রিয়ার অংশ

সান নিউজ অনলাইন

ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারত সরকার এ বিষয়ে পর্যালোচনা করছে বলেও জানান তিনি।

সোমবার দিল্লির সাউথ ব্লকে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে ভারতের পররাষ্ট্র সচিব এ কথা বলেন।

বাংলাদেশে দ্রুত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে বিক্রম মিশ্রি বলেন বাংলাদেশে নির্বাচিত নতুন সরকারের সঙ্গে কাজ করবে ভারত।

বিক্রম মিশ্রি আরো বলেন, ‘ভারত কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে গুরুত্ব দেয়, এটি বাংলাদেশের অত্যন্ত ভুল ধারণা।

এরই মধ্যে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। ভারত আশা করছে সে অনুযায়ী নির্বাচন হবে। বিক্রম মিশ্রি বলেন , মনে রাখা উচিত সম্পর্ক ঠিক রাখতে উভয় পক্ষেরই প্রতিহিংসামূলক বক্তব্য এড়িয়ে চলতে হবে।

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষানিরীক্ষা করছে ভারত। এটা আইনি এবং বিচারিক বিষয়, তাই এ মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না।’

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা