ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

বোতলে টয়লেটের থেকেও বেশি জীবাণু

লাইফস্টাইল ডেস্ক : করোনার পর সব কিছুতেই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করেন কমবেশি সবাই। এই অভ্যাস আপনাকে লাখ লাখ বিপজ্জনক ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। তবুও আপনি নিরাপদ নন।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

আমেরিকার ওয়াটার পিউরিফায়ার অ্যান্ড ট্রিটমেন্ট কোম্পানি ‘ওয়াটারফিল্টারগুরু.কম’ এর গবেষণা দেখা গেছে, আমরা ঘরে যেসব পানির বোতল ব্যবহার করি তা টয়লেট থেকেও বেশি নোংরা। এতে থাকে টয়লেটের চেয়ে ৪০ হাজার গুণ বেশি লুকানো ব্যাকটেরিয়া, যা আমাদের স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে ও কঠিন রোগে আক্রান্ত করে তোলে।

পানির বোতলে ২ ধরনের ব্যাকটেরিয়া থাকে। পুনঃব্যবহারযোগ্য পানির বোতলের সব অংশ ৩ বার পরীক্ষা করে দেখা গেছে, তাদের মধ্যে গ্রাম নেগেটিভ রড ও ব্যাসিলাস ব্যাকটেরিয়া আছে। এসব ব্যাকটেরিয়া খুব মাইক্রোস্কোপিক বা ছোট, যা সহজে দৃশ্যমান হয় না ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা সৃষ্টি করে।

আরও পড়ুন : জনযুদ্ধ দিয়ে স্বাধীনতা অর্জন করেছি

ক্ষত, নিউমোনিয়া ও সার্জিক্যাল সাইটে সংক্রমণের প্রধান কারণ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এর মধ্যে গ্রাম-পজিটিভ ব্যাকটেরিয়ার চেয়ে বেশি প্রতিরোধী, যা অন্য অনেক ধরণের সংক্রমণ ঘটার ঝুঁকি বাড়ায়। এই ব্যাকটেরিয়া এতটাই বিপজ্জনক যে, তারা অ্যান্টিবায়োটিকের প্রভাবকেও ধ্বংস করতে পারে।

এছাড়া ব্যাসিলাস ব্যাকটেরিয়া পেট সংক্রান্ত সমস্যার জন্য দায়ী। এর কারণে পেটে ইনফেকশন, পেটে ব্যথা ও ফুড পয়জনিংয়ের মতো সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন : জান্তাবিরোধী প্রতিরোধ চূর্ণ করার অঙ্গীকার

এসব ব্যাকটেরিয়ার আবাসস্থল- পানির বোতল ছাড়া কিচেন সিঙ্ক, ল্যাপটপ, রিমোট, মোবাইল ও টিভিকেও ব্যাকটেরিয়ার আবাস হিসেবে ধরা হয়েছে।

পানির বোতলকে গৃহস্থালির জিনিসের সাথে তুলনা করে গবেষকরা দেখতে পান, পানির বোতলগুলোতে একটি সিঙ্কের চেয়ে দ্বিগুণ ব্যাকটেরিয়া, কম্পিউটার মাউসের ৪ গুণ ও পোষা প্রাণীর পানীয়ের বাটির চেয়ে ১৪ গুণ বেশি ব্যাকটেরিয়া আছে। এগুলো স্পর্শ করার পর আপনাকে অবশ্যই সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে।

আরও পড়ুন : ঈদযাত্রায় ট্রেনের টিকিট কাটার সময়সূচী

এ ফলাফল প্রকাশের পর বিশেষজ্ঞরা জানান, পানির বোতল দিনে অন্তত ১ বার সাবান পানিতে ধুতে হবে ও সপ্তাহে ১ বার পরিষ্কার করা উচিত। বিশেষ করে অসুস্থ আবস্থায় বোতলে পানি পান করলে সেটি অবশ্যই ভালো করে পরিষ্কার করতে হবে।

সুরক্ষা পদ্ধতি : এই বিপজ্জনক ব্যাকটেরিয়া এড়াতে আপনি প্লাস্টিকের পরিবর্তে কাচের বোতল ব্যবহার করতে পারেন। ব্যাকটেরিয়া মারার জন্য কমপক্ষে ২০ মিনিট গরম পানিতে পানির বোতল রেখে তারপর ধুয়ে ফেলুন। এছাড়া পানি পরিষ্কার করতে ফ্রিজিং ট্যাবলেট ব্যবহার করতে পারেন। এ কারণে পানিতে ব্যাকটেরিয়া জন্ম নেবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা