পুরনো ছবি
আন্তর্জাতিক

চীনে খনি দুর্ঘটনায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৩ জন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিশ্বে আরও ৭৫ জনের প্রাণহানি

বুধবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩ টা ৫০ মিনিটে দেশটির হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরের উপকণ্ঠে একটি কয়লা খনিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সিসিটিভির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সিসিটিভি বলছে, এ দুর্ঘটনায় আহত ১৩ জনের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন রয়েছে।

আরও পড়ুন: গাজায় প্রাণহানি ২০ হাজার ছাড়াল

এএফপির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক দশকগুলোতে চীনের খনি নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদির উন্নতি হয়েছে। তবে দুর্বল নিরাপত্তা রেকর্ডের কারণে দেশটির এ শিল্পে দুর্ঘটনা এখনো বেশ সাধারণ বিষয়।

দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, গত বছর ১৬৮ টি খনি দুর্ঘটনায় ২৪৫ জন মারা গেছেন। চলতি বছরের নভেম্বরে হেইলংজিয়াংয়ের একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১১ জন নিহত হন।

গত সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে একটি কয়লা খনিতে আগুনে অন্তত ১৬ জন নিহত হন। এর আগে আগস্টে চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছিলেন।

বিস্ফোরণের সময় খনিতে প্রায় ৯০ জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে ৯ জন ভেতরে আটকা পড়েন।

আরও পড়ুন: ভারতে বন্যায় নিহত ১০

এছাড়া গত কয়েক দশকে চীনে খনি নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটলেও বড় ধরনের দুর্ঘটনার খবর উঠে আসছে দেশটির গণমাধ্যমে।

এর আগে খনি দুর্ঘটনার অনেক খবরই সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হতো না। তবে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এমন সব খনিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

এ বছর ফেব্রুয়ারিতে চীনের স্বায়ত্তশাসিত ইনার মঙ্গোলিয়ার পশ্চিমাঞ্চলীয় আলক্সা লীগ এলাকায় একটি কয়লা খনিতে ধসে কমপক্ষে ৫৭ জন নিখোঁজ হন।

তবে দেশটির কর্তৃপক্ষ কয়েক মাস ধরে ইনার মঙ্গোলিয়ায় খনি ধসের ঘটনায় চূড়ান্ত হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। পরে জুনে এ বিষয়ে স্থানীয় কর্মকর্তারা বলেছিলেন, খনি ধসে ৫৩ জন মারা গেছেন।

২০২২ সালের ডিসেম্বরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশের একটি সোনার খনিতে ধসের ঘটনায় সেখানে কর্মরত ৪০ জন চাপা পড়েন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সময়ের সঙ্গে নিরাপত্তার ধারণ...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা