বিনোদন

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

বিনোদন ডেস্ক

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির।

মার্ভেল ও সনি পিকচার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’-র নতুন প্রচারণামূলক টিজারে টম হল্যান্ডের সঙ্গে উপস্থিত হয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। টিজারটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

প্রকাশিত টিজারে দেখা যায়, হাতে একটি বিশেষ ডিভাইস নিয়ে নিউইয়র্কের একটি ক্যাফেতে স্পাইডারম্যানকে খুঁজতে যান মেসি। সেখানে তার দেখা হয় পিটার পার্কারের সঙ্গে। মেসিকে দেখে কিছুটা বিস্মিত হয়ে পিটার সেখান থেকে সরে যান এবং কিছুক্ষণ পর স্পাইডারম্যানের পোশাকে ফিরে আসেন। এরপর দুজনকে একসঙ্গে শহরের আকাশে জালের সাহায্যে দোল খেতে দেখা যায়।

জানা গেছে, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ এবং সিনেমার মুক্তিকে সামনে রেখে বৈশ্বিক প্রচারণার অংশ হিসেবে এই বিশেষ টিজার তৈরি করা হয়েছে। এতে ব্যবহৃত ‘স্পাইডি ট্র্যাকার’ প্রযুক্তির মাধ্যমে ভক্তরা স্পাইডারম্যান–সম্পর্কিত বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট ও বিশেষ আপডেট দেখতে পারবেন বলেও জানানো হয়েছে।

তবে মেসির উপস্থিতি কেবল প্রচারণামূলক ভিডিওতেই সীমাবদ্ধ থাকবে, নাকি তিনি মূল চলচ্চিত্রেও কোনো ক্যামিও চরিত্রে দেখা দেবেন তা নিয়ে নির্মাতা প্রতিষ্ঠান এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এদিকে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় আবারও পিটার পার্কারের ভূমিকায় অভিনয় করেছেন টম হল্যান্ড। পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। সিনেমাটি আগামী ৩১ জুলাই ২০২৬ বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবির কাহিনি ‘নো ওয়ে হোম’-এর ঘটনার কয়েক বছর পরের সময়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে, যেখানে সবাই পিটার পার্কারকে ভুলে যাওয়ার পর তিনি একাই নিউইয়র্কে স্পাইডারম্যান হিসেবে অপরাধ দমনে লড়াই চালিয়ে যান।

টিজারে মেসির সংক্ষিপ্ত উপস্থিতিই ফুটবল ও মার্ভেল দুই জগতের ভক্তদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই ক্রসওভারকে বছরের অন্যতম আকর্ষণীয় প্রচারণা হিসেবে আখ্যা দিচ্ছেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা