আন্তর্জাতিক

ইরানের কাছে ১২০ কিলোগ্রাম ইউরেনিয়াম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ২০ শতাংশ সমৃদ্ধ ১২০ কিলোগ্রামের বেশি ইউরেনিয়াম তৈরি করেছে। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা জানান।

পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ১২০ কিলোগ্রাম ছাড়িয়েছি। এটি আমাদের হিসাবের চেয়েও বেশী আছে।

তিনি বলেন, আমাদের জনগণ ভালোভাবে জানেন যে তারা (পশ্চিমা শক্তি) তেহরানের পরমাণু চুল্লিতে ব্যবহারের জন্য ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা বলেছে, তবে তারা তাদের কথা রাখেনি।

তিনি বলেন, ইউরেনিয়াম ২০ শতাংশ সমৃদ্ধ না করা হলে স্বাভাবিকভাবে তেহরান চুল্লীতে জ্বালানির সংকট দেখা দেবে।

সেপ্টেম্বরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা রিপোর্ট করেছিল যে ২০১৫ বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তিতে অনুমোদিত মাত্রার চেয়ে বেশী সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করছে ইরান।

এতে বলা হয়, ইরানের ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ ৮৪.৩ কিলোগ্রাম, এর আগে মে মাসের রিপোর্টে এই পরিমাণ ছিল ৬২.৮ কিলোগ্রাম।

চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা ৩.৬৭ এর মধ্যে রাখার কথা, এই ইউরেনিয়াম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা যায়। তবে পরমাণু অস্ত্রের জন্য ইউরেনিয়াম ৯০ শতাংশের বেশী সমৃদ্ধ করতে হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা