আন্তর্জাতিক

ভয়াবহ অবস্থায় ইরান, প্রতি ১০ মিনিটে প্রাণ হারাচ্ছেন ১জন

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে ভয়াবহ রূপ ধারণ করেছে করোনা ভাইরাস। এরমধ্যে সবথেকে বড় আঘাত এসেছে ইরানের ওপর।

দেশটিতে প্রতি এক ঘন্টায় করোনায় আক্রান্ত হচ্ছেন কমপক্ষে ৫০ জন। যাদের মধ্য থেকে প্রতি ১০ মিনিটে প্রাণ হারাচ্ছেন একজন করে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর ১৯ মার্চ বৃহস্পতিবার এক টুইটে এ খবর জানান।

টুইটে তিনি বলেন, সম্প্রতি পাওয়া তথ্যানুযায়ী ইরানে প্রতি ঘন্টায় ৫০ জন হারে বৃদ্ধি পাচ্ছে করোনা রোগির সংখ্যা। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতি ১০ মিনিটে একজন প্রাণ হারাচ্ছেন দেশটিতে। এমন অবস্থায় ইরানের পাশে এসে দাঁড়িয়েছে দেশটির আঞ্চলিক প্রতিবেশি রাষ্ট্রগুলো। এরমধ্যে রয়েছে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র সৌদি আরবও।

এছাড়া আরেক আরব রাষ্ট্র কুয়েত ১০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য করছে ইরানকে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফকে টেলিফোনে সহমর্মিতা জানিয়েছেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী সাবাহ খালেদ আল-সাবাহ।

এছাড়া, সংযুক্ত আরব আমিরাত ইরানে ৩২ মেট্রিক টন চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে বলে জানা গেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা