সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্দুক হামলায় নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দায়কুন্দির রাজধানী নিলিতে বন্দুক হামলায় ১৪ জন শিয়া মুসলিম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

আরও পড়ুন : ভারতে বর্ষণ-বন্যায় নিহত ১৬

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঘটেছে এ ঘটনা। হামলার কিছু সময় পর আইএসের মিডিয়া উইং প্রকাশিত এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়, “খিলাফত কায়েমে প্রতিজ্ঞবদ্ধ সৈনিকদের হামলায় কেন্দ্রীয় আফগানিস্তানে ১৪ জন শিয়া নিহত হয়েছে।”

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের প্রশাসনও হামলার সত্যতা নিশ্চিত করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কায়ানি জানান, “দায়কুন্দিতে কয়েক জন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। কারা এই হামলা ঘটিয়েছে— তা এখনও জানা যায়নি।”

আরও পড়ুন : মণিপুরে ফিরল ব্রডব্যান্ড ইন্টারনেট

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শিয়া মুসলিমদের পবিত্র ধর্মীয় সম্মেলন আরবাইনে যোগ দিতে ইরাকের কারবালায় গিয়েছিল দায়কুন্দিতে বসবাসরত শিয়াদের একটি দল। সেই দলটির ফিরে এসেছে গতকাল। যারা হতাহত হয়েছেন, তাদের সবাই কারবালা থেকে ফিরে আসা সেই দলের সদস্যদের পরিবার-পরিজন। কারবালা থেকে আগত স্বজনদের গ্রহণ করতেই তারা সেখানে উপস্থিত হয়েছিলেন।

এ সময় একদল বন্দুকধারী মোটরসাইকেলে চেপে সেখানে আসেন এবং এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পুরো ঘটনাটি ঘটেছে খুব অল্প সময়ের মধ্যে।

আরও পড়ুন : ইসরায়েলের বিমান ঘাঁটিতে রকেট হামলা

দায়কুন্দি প্রাদেশিক পুলিশের এক কর্মকর্তা বলেন, ঘটনার পর রাজধানী কাবুল থেকে তাদেরকে প্রদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আইএসকে এবং তালেবান গোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক চরম বৈরী। ২০২১ সালের আগস্টে কাবুল দখলের পর থেকে আফগানিস্তানে তৎপরতা বেড়েছে আইএসকে। এই গোষ্ঠীটিকে দমনে কয়েকটি অভিযানও পরিচালনা করেছে তালেবান, কিন্তু সেসব অভিযান সফল হয়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

দিল্লিতে বিক্ষোভ-সমাবেশ করতে হলে চত্বর বা ময়দান ভাড়া নিতে হবে

ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলন ও প্রতিবাদের চেনা মানচিত্র বদলে দিচ্ছে কেন্দ্...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

লাঞ্চ বিরতি পর্যন্ত ম্যাচের চিত্র

আবুধাবি টেস্টের পঞ্চম ও শেষ দিনের রোমাঞ্চকর লড়াই চলছে। লাঞ্চ বিরতি পর্যন্ত আ...

অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো

বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়। কেউ নতুন সংসার...

পরিবেশ থমথমে, পর্যটক শূন্য এলাকায় পরিনত সাজেক

দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা