স্বাস্থ্য

হাইড্রোক্সিক্লোরোকুইন পরীক্ষা স্থগিতের নির্দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আন্তর্জাতিক ডেস্কঃ

সাম্প্রতিক এক মেডিক্যাল গবেষণায় দেখা যায় যে, হাইড্রোক্সিক্লোরোকুইনের ওষুধটি ব্যবহারে কোভিড- ১৯ রোগীদের মৃত্যু ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। আর তাই রোগীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখেই হাইড্রোক্সিক্লোরোকুইনের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।এবং সংশ্লিষ্ট সকলকে এটির ব্যবহার স্থগিত করার নির্দেশ দিয়েছে।

সোমবার সংস্থাটি জানিয়েছে, সতর্কতা হিসেবে কয়েকটি দেশে সাময়িকভাবে এই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে।

গত সপ্তাহে ল্যানচেট মেডিক্যাল জার্নালে প্রকাশিত এক জরিপে বলা হয়, হাইড্রোক্সিক্লোরোকুইন ম্যালেরিয়ার চিকিৎসায় নিরাপদ আর লিউপাস কিংবা আর্থারাইটিসের মতো লক্ষণ চিকিৎসাতেও এটি নিরাপদ। কিন্তু করোনাভাইরাস রোগীদের হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়ে চিকিৎসা দেওয়ায় কোনও লাভ নেই। এমনকি এতে মৃত্যুঝুঁকিও বাড়তে পারে।

কিন্তু কোনও মেডিক্যাল পরীক্ষায় কোভিড-১৯ চিকিৎসায় এটি ব্যবহারের সুপারিশ করা হয়নি।

এদিকে, করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে নিয়মিত হাইড্রোক্সিক্লোরোকুইন গ্রহণের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যালেরিয়ার ওষুধ হিসেবে পরিচিত এই ওষুধটি করোনা চিকিৎসায় ব্যবহারের পক্ষে দীর্ঘদিন ধরেই বলে আসছেন ট্রাম্প। তবে এর কার্যকারিতা নিয়ে সন্দেহপোষণ করে আগেই সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

কোভিড- ১৯ চিকিৎসায় কোন ওষুধের কার্যকারিতা কেমন তা নিয়ে জোর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ডব্লিউএইচও। কিছু কিছু ব্যাপারে সাফল্য অর্জন করলেও, তা এখনো পরীক্ষাধীন আছে। তবে এসব পরীক্ষার তালিকা থেকে হাইড্রোক্সিক্লোরোকুইন এর নাম বাদ দেওয়া হবে বলে জানায় সংস্থাটি।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা