কুকুরকে বানানো হয়েছে বাঘ, দায়ীকে ধরিয়ে দিলে পুরস্কার!
ফিচার

কুকুরকে বানিয়েছে বাঘ, দোষীকে ধরলে পুরস্কার!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

হঠাৎ শহরের রাস্তায় রয়েল বেঙ্গল টাইগার দেখলে যে কেউ ভয় উঠবেন। পরক্ষণেই ভুল ভাঙবে এর লম্বা মুখ দেখে। মজার ছলে কুকুরকে এমন বাঘের রূপ দিয়েছেন মালয়েশিয়ায় কোনো এক ব্যক্তি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই বাঘবেশী কুকুরের ছবি। বিষয়টি নিয়ে হইচইয়ে মেতেছেন সে দেশের নেটিজেনরা। অনেকে শেয়ার দিয়েছেন কুকুরের ছবিগুলো।

সেই বাঘবেশী কুকুরের ছবি শেয়ার করেছে মালয়েশিয়ার একটি পশুপ্রেমী সংস্থাও। তবে হাস্যরসে মাততে নয়, নিজেদের ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করে তারা এমন কাজের জন্য দায়ী ব্যক্তির শাস্তি দাবি করেছেন।

সংস্থাটির ফেসবুক পেজে লেখা হয়েছে, 'মজার ছলে এই কাণ্ড করা অনুচিত। এই রঙের কারণে কুকুরটির চামড়ায় গুরুতর ক্ষতি হতে পারে। অভিযুক্ত ব্যক্তির খোঁজ দিতে পারলে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে।' যোগাযোগের জন্য ওয়াটসআপে হটলাইনও খুলেছে সংস্থাটি।

এদিকে নিরীহ কুকুরের ওপর এই ধরনের আচরণ দেখে অনেক নেটিজেন ক্ষোভ প্রকাশ করেছে। তারাও অভিযুক্তকে গ্রেফতারের পর কঠোর শাস্তির দাবি তুলেছেন।

সান নিউজ/ আরএইচ/ Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

বড় দুর্ঘটনা থেকে রক্ষা ছোটপর্দার তানজিন তিশার

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জ...

সময়সূচিতে যে পরিবর্তন আনা হয়েছে

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা