ছবি: সংগৃহীত
শিক্ষা

ভোলায় বঙ্গবন্ধু সেজেছে ক্ষুদে শিক্ষার্থীরা

ভোলা প্রতিনিধি: শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে ভোলায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। একইসঙ্গে এ দিনটিতে উদযাপন করা হয় জাতীয় শিশু দিবস। এ উপলক্ষ্যে জেলায় আয়োজন করা হয় নানা কর্মসূচি।

আরও পড়ুন: অবন্তিকা ‘হত্যা’র বিচার চেয়ে ঢাবিতে বিক্ষোভ

এর মধ্যে ব্যতিক্রম আয়োজন ছিল ভোলা জেলা আওয়ামী লীগের। ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবের পৃষ্ঠপোষকতায় ছিল নানা আয়োজন।

নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজে সেজেছে ভোলার খুদে শিক্ষার্থীরা।

রোববার (১৭ মার্চ) ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা পরিষদের মিলনায়তনে শিশুদের নিয়ে এক প্রতিযোগিতায় অংশ নেয় এই ক্ষুদে শিক্ষার্থীরা।

আরও পড়ুন: কেরানীগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

তাদের সবার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও কালো কোট। চোখে চশমা পরে শিশুরা সেজেছে বঙ্গবন্ধুর সাজে। বেশ ভুষায় একেবারে বঙ্গবন্ধু। সবাই বঙ্গবন্ধু সেজে হাজির জেলা পরিষদ মিলনায়তনে। বক্তব্য দেন বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ। এতে আনন্দে উচ্ছ্বসিত হয় শিশুরা।

বঙ্গবন্ধু সাজে অংশ নেয়া তাসনুবা জাহান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিজেকে গড়ার জন্য আমি বঙ্গবন্ধু সেজে এসেছি। আমার খুব ভালো লাগছে। আমিও দেশ গঠনে ভূমিকা রাখতে চাই।

আরেক ছোট্ট বন্ধু আয়েশা জাহান বলেন, বঙ্গবন্ধু সাজতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমার খুবই ভালো লাগছে। তার প্রতিটি কথা, কাজ ও বাণী আমাদের জন্য আদর্শস্বরূপ। বঙ্গবন্ধুর এ ভাষণে উজ্জীবিত হয়ে দেশ স্বাধীনতা লাভ করে। তার এ ভাষণের মধ্য দিয়ে আমরাও দেশপ্রেমে নিজেকে বিলিয়ে দিতে চাই।

আরও পড়ুন: অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনার সত্যতা মিলেছে

অভিভাবকরা বলছেন, এ ভাষণের মধ্যে দিয়ে গৌরবময় ইতিহাস টিকে থাকবে নতুন প্রজন্মের মাঝে। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও উপস্থিত বক্তৃতাসহ নানা আয়োজন।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে এমন আয়োজন। এর মাধ্যমে এ প্রজন্মের শিশুরা সৎ, আদর্শবান ও নেতৃত্ব জ্ঞান অর্জন করবে।

অনুষ্ঠানে শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদারসহ আরও অনেকে।

আরও পড়ুন: জবি শিক্ষার্থীদের আল্টিমেটাম

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জুলফিকার আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. আজিজুল ইসলাম প্রমুখ। এসব প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিশু-কিশোর অংশ নেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা