শিক্ষা

৬ দফা দাবিতে আন্দোলনে নামছে সাত কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : তীব্র সেশন জট নিরসন, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা দূরীকরণসহ নানা সমস্যা সমাধানের দাবিতে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে আগামী বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে তারা।

শিক্ষার্থীরা জানায়, ছয় দফা দাবিতে তাদের এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। তাদের দাবিগুলো হলো- ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ২.০০/২.২৫/২.৫০ পয়েন্টে পরবর্তী বর্ষে প্রমোটেড নিয়ম বাতিল করতে হবে এবং সর্বনিম্ন তিন বিষয় পর্যন্ত অকৃতকার্যদের প্রমোশন দিতে হবে।

অনার্স ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ২য় বর্ষের ইম্প্রুভ পরীক্ষা আগামী এক মাসের মধ্যে নিতে হবে এবং ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অতি দ্রুত নিয়ে ফলাফল প্রকাশ করতে হবে। ৩. ২০১৫-২০১৬ সেশনের শিক্ষার্থীদের ৪র্থ বর্ষের পরীক্ষা অতি দ্রুত নিয়ে ফলাফল প্রকাশ করতে হবে।

সকল বর্ষের ফলাফল সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে প্রকাশ করতে হবে। একটি সেশনে একের অধিক বর্ষের শিক্ষার্থী রাখা যাবে না। ডিগ্রি ২০১২-১৩ শিক্ষাবর্ষের চলমান বিশেষ পরীক্ষা অতি দ্রুত নিয়ে এক মাসের মধ্যে ফলাফল প্রকাশিত করতে হবে। সকল ইম্প্রুভ পরীক্ষা অতি দ্রুত নিতে হবে এবং ডিগ্রী অনার্স, মাস্টার্স-সহ সকল বর্ষের ফলাফল গণহারে অকৃতকার্য হওয়ার কারণসহ খাতা পুনর্মূল্যায়ন করতে হবে।

গত ৪ নভেম্বর সাত দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেও কোনো কার্যকরী ফলাফল না হওয়ায় শিক্ষার্থীরা পুনরায় মানববন্ধন ও আন্দোলনের কথা চিন্তা করছে বলে জানায় তারা।

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, ‘আমরা চাই আমাদের পড়াশোনার গতিশীলতা বজায় থাকুক। সেশনজট এখন আমাদের গলার কাঁটায় পরিণত হয়েছে। এক সেশনেই দীর্ঘ প্রায় ১৮ মাস যাবত আটকে আছি। পরীক্ষার কোনো নাম গন্ধও নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন বলছে কলেজের ব্যাপার আর কলেজ বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার। প্রশাসনের এমন দ্বিমুখী আচরণে আমরা সাধারণ শিক্ষার্থীরা খুবই হতাশ। তাই এসব বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করব।’

ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস শাহাদাত সাকিব বলেন, ‘সরকারি এই সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত করার পর থেকে ভোগান্তি পিছু ছাড়ছে না প্রায় দুই লাখ শিক্ষার্থীর।

নানান অনিয়মের অভিযোগ করে আমরা সমাধান চেয়ে বারবার রাস্তায় নেমেছি। কিন্তু কার্যকরী কোনো সমাধান পাইনি। ঢাবির অধিভুক্তির পর থেকে তীব্র সেশন জট, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতা, ত্রুটিযুক্ত ফলাফল প্রকাশসহ নানা সমস্যায় পড়তে হয়েছে আমাদের। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।’

উল্লেখ্য, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ- এই সাত শিক্ষা প্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত করা হয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত আছেন দুই লাখেরও বেশি শিক্ষার্থী। অধিভুক্তির পর থেকেই বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে তারা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৬

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মান্দ্রায় বৃহস্পতিবার (৪ জুন) মধ্যরাত থেকে সকাল পর...

গণহত্যার দায়ে জামায়াত-আ.লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপির বিরুদ্ধ...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে বিএসএফের পুশ-ইন, সতর্ক বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জন বাংলাদেশিকে পুশ...

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে কোটি টাকার স্ক্র্যাপ জাহাজ

চট্টগ্রামের শিপব্রেকিং শিল্পে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের নি...

নৌবাহিনীতে যুক্ত ৭০ টনের ফ্লোটিং ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

বাংলাদেশ নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা আরও শক্তিশালী করতে দেশীয় প্রযুক্তিতে নির...

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় অগ্নিকাণ্ডের এ...

হামে নতুন আক্রান্ত ১৪১১, মৃত্যু ৫

দেশজুড়ে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও...

ঝড়-বৃষ্টিতে শূন্যরেখায় রাত কাটালেন ২৮ জন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে আটকে থাকা ২৮ জনের অনিশ...

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন...

তাপপ্রবাহের দাপট, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে এখনো তাপপ্রবাহের প্রভাব অব্যাহত রয়েছে। বর্তমানে ১৭টি জেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা