শিক্ষা

রাজধানীতে ভ্রাম্যমাণ লাইব্রেরি ‘পরম্পরা’র যাত্রা

নিজস্ব প্রতিবেদক : যাপিত জীবনের যাঁতাকলে, সংকট কিংবা সংগ্রামে আলোকিত জীবনের প্রশান্তি এনে দেয় বই। আলোকিত করে ঘোর অমানিশার অন্ধকার। সেই আলো ছড়িয়ে দিতে এবার এগিয়ে এসেছে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনিশিয়েটিভ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন।

নাগরিকদের পাঠ্যাভ্যাস ফিরিয়ে আনতে চালু করেছে ভ্রাম্যমাণ লাইব্রেরি “পরম্পরা”।

প্রকৃতির রুক্ষতার প্রখরতা থেকে যেখানে বেঁচে থাকাটাই দায়। সেই শুণ্য উদ্দান মরুতেও যে আলোর ফুল ফোটে। এই চারপায়ে লাইব্রেরি যেন সেই বাতিঘর। ইথিওপিয়ার প্রত্যন্ত মরু অঞ্চল, যেখানে উটের পিঠে একজন ছড়িয়ে দিচ্ছেন জ্ঞানের আলো; নিজ উদ্যোগে।

একই রকম গল্পে কলম্বিয়ার এল ডিফিসিলেও আছে গাধার পিঠে ভ্রাম্যমাণ বইঘর। যেখানে শ্রেণি বৈষম্যের যাতাকলে বাজে অস্ত্রের ঝনঝনানি।

আধুনিক হোক কিংবা না হোক, হোক না খোলা প্রান্তর কিংবা সুসজ্জিত চার দেয়াল, একটি বইই যখন হয়ে ওঠে অতীত বর্তমান ভবিষ্যতের সাঁকো তখন পাঠকের নিমগ্ন চোখ যেন আটকে থাকে রঙিন মলাটের সেই পৃথিবীতে। যুগে যুগে এভাবেই লাইব্রেরি মিটিয়ে চলেছে মানুষের জ্ঞান তৃষ্ণা। ধারণ করেছে পৃথিবীর ইতিহাস। যদিও ভিন্নচিত্রে বাংলাদেশে লাইব্রেরিই এখন ইতিহাস।

সেই শূন্যস্থান পূরণে এবার এগিয়ে এসেছে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনিশিয়েটিভ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন। যান্ত্রিক নগরীর ব্যস্ত ঠাসবুনটে, নাগরিকদের পাঠ্যাজ্ঞান ফিরিয়ে আনতে চালু করেছে ভ্রাম্যমান লাইব্রেরি কার্যক্রম “পরম্পরা”।

প্রত্যাশা, ‘পরম্পরা’ই হয়তো প্রজন্মে ধরে রাখবে ইতিহাস। প্রজন্ম জানবে বঙ্গবন্ধু , মুক্তিযুদ্ধ কিংবা ভাষা আন্দোলন। প্রাথমিকভাবে আগামী বছরের ২৬ মার্চ পর্যন্ত ঢাকা উত্তর সিটির ৫৪ টি ওয়ার্ডে চলবে পরম্পরার কার্যক্রম।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় থাকবেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে য...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা