সংগৃহিত ছবি
অপরাধ

বনানীর হোটেলে মিলল বিদেশি মদ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সুইট ড্রিম প্রাইভেট লিমিটেড নামের আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে হোটেলটিতে ৯৮৪ বোতল বিদেশি মদ ও ৯৮৪ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। এসময় ৫ জনকে গ্রেফতার করে হয়েছে।

আরও পড়ুন: অস্ত্রসহ আরসার কমান্ডার গ্রেফতার

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন– মো. আলমগীর হোসেন (৫৩), মো. হাবিবুর রহমান (২৬), মো. সোহাগ মন্ডল (৩৫), মো. রিফাত মামুন (২৬) ও মো. গোলাম কিবরিয়া রনি (২৮)।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বনানীর বহুতল বিশিষ্ট হোটেল সুইট ড্রিম প্রাইভেট লিমিটেড নামের আবাসিক হোটেলের বেজমেন্ট ও ৬ষ্ঠ তলার সিঁড়ি সংলগ্ন কক্ষের মধ্যে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়। অভিযানে ৯৮৪ বোতল বিদেশি মদ ও ৯৮৪ ক্যান বিয়ার এবং মাদক বিক্রির ৪ লাখ ৪২ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা