সারাদেশ

খাগড়াছড়িতে কলা চাষে উৎসাহিত চাষিরা 

আবু রাসেল সুমন (খাগড়াছড়ি): পার্বত্য চট্টগ্রামে বিস্তৃত এলাকা জুড়ে আবাদকৃত কলার চাহিদা বেড়েই চলেছে সমতলে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় পরিত্যক্ত টিলাভূমি ও বাড়ির আশপাশে উৎপাদিত বিভিন্ন প্রজাতির কলা এখানকার স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিনিয়ত সমতলের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। এসব কলার চাহিদা বেশি হওয়ায় সারাদেশে পাহাড়ি কলা বিক্রি করে লাভবান হচ্ছেন স্হানীয় চাষি ও ব্যবসায়ীরা।

আরও পড়ুন: গজীপুরে সড়ক অবরোধ-ভাঙচুর

খেতে সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় দেশের বিভিন্ন জেলায় খাগড়াছড়ির কলার চাহিদা অনেক বেশি। পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুর্গম পাহাড়ি গ্রামের উচুনিচু পথ বেয়ে কলা নিয়ে আসা হয় খাগড়াছড়ি শহরের কলা বাজারে। সেখান থেকে খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে পাইকারি ব্যবসায়ীরা কলা কিনে পণ্যবাহী ট্রাকের মাধ্যমে চট্টগ্রাম, নোয়াখালী,কুমিল্লা,ঢাকাসহ সারাদেশে নিয়ে যান বিক্রির জন্য।

খাগড়াছড়িতে বিভিন্ন জাতের কলার চাষ হয়ে থাকে, তবে দুই জাতের কলা সবচেয়ে বেশি পাওয়া যায়। একটি চাপা কলা অন্যটি বাংলা কলা । স্থানীয় মানুষের নিকট এটি চম্পা কলা নামেই বেশি পরিচিত। উঁচু নিচু পাহাড়ের মাটিতে জন্মায় বলে পাহাড়ি কলা নামে বেশ সুখ্যাতি রয়েছে।

পুষ্টিগুণে ভরপুর হওয়ায় চাপা কলার চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হয় বাংলা কলা। যার কারণে এই কলার চাষে দিন দিন ঝুকছে পাহাড়ের কৃষকরা। সারাবছর এসব কলার ফলন পাওয়া যায়। তবে আগস্ট থেকে অক্টোবর মাসে ফলন হয় সবচেয়ে বেশি। এ সময় পাওয়া কলাগুলো আকারেও অনেক বড় হয়। বাজারে চড়া দামে বিক্রয় হয়।

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাহাড়ে উৎপাদিত প্রচুর পরিমাণ কলা সমতলের বাজারে যাচ্ছে। এছাড়াও প্রতি সোম ও বুধবার বাজারের দিন খাগড়াছড়ি থেকে ছোট-বড় ২০/২৫ গাড়িতে করে কলা সারা দেশে নিয়ে যান ব্যবসায়ীরা।

আরও পড়ুন: আবারও সীমান্তে গোলাগুলি

নোয়াখালী থেকে খাগড়াছড়ির কলা বাজারে আসা ব্যবসায়ী আব্দুল হালিম সান নিউজকে বলেন, ‘শহরের বাজারগুলোতে পাহাড়ি অঞ্চলের কলার চাহিদা অনেক বেশি। সমতল এলাকার কলা আর পাহাড়ের কলার পুষ্টিকর ও গুণগত মানে অনেক পার্থক্য। তাই এখানকার কলার দামও বেশি।খাগড়াছড়ি থেকে কলা নিয়ে সমতলের বাজারে বসে থাকতে হয় না। প্রতি বছর কলার দাম বাড়ে। এ বছরও বেড়েছে। প্রতি ছড়া কলা মানভেদে ২০০থেকে ১ হাজার টাকায় কিনে থাকি। কিছু কিছু এলাকার কলার ছড়া এত বড় হয়, সেগুলো ১৫০০থেকে ২৫০০ হাজার টাকায় কিনতে হয়।’

খাগড়াছড়ি কলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল বলেন, ‘এই বাজারে বাইরে বিভিন্ন জেলা থেকে অনেক ব্যবসায়ী আসেন। প্রতি বাজারে ব্যবসায়ী এবং কৃষকদের মধ্যে প্রায়৪৫ /৫০ লাখ টাকা লেনদেন হয়ে থাকে।’

তিনি আরও বলেন, ‘বাজারে কলা এনে কখনোই অপেক্ষা করতে হয় না কৃষকদের। খুব সহজে উপযুক্ত দামে কলা বিক্রি করে অনাসয়ে বাড়ি চলে যেতে পারেন। ফলে দ্রুত সময়ে বেচাকেনা হওয়ায় কৃষক এবং ব্যবসায়ী দুজনই লাভবান হন।’

আরও পড়ুন: ভালুকায় ৮ বছরের শিশুকে ধর্ষণ

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার বলনে, ‘খাগড়াছড়ি জেলায় বেশিরভাগ ভূমিই পাহাড়ি। এই পাহাড়ি জমিতে বিভিন্ন প্রজাতের কলা থাকলে ও চাপা এবং বাংলা কলার ভালো ফলন হয়। এসব কলা নিজে থেকেই বেড়ে ওঠে পাহাড়ের মাটিতে । সার কীটনাশক এমন কি তেমন পরিচর্যারও প্রয়োজন হয় না। শুধু কলা চারার আশপাশে জঙ্গল পরিষ্কার করলেই চলে। এটি অনেক লাভজনক একটি ফল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা