সারাদেশ

মুন্সীগঞ্জে আলু আবাদের লক্ষ্যমাত্রা কম

মো. নাজির হোসেন,মুন্সীগঞ্জ: দেশের অন্যতম উৎপাদনকারী অঞ্চল রাজধানীর কাছের জেলা মুন্সীগঞ্জে এবার আলু আবাদ কমতে যাচ্ছে। গেলো বারের লোকসানের পাশাপাশি হিমাগার গুলোতে উল্লেখযোগ্য পরিমান আলু অবিক্রিত থাকায় কৃষকের মাঝে আলু আবাদে আগ্রহের ঘাটতি দেখা যাবে। জেলার ৬ টি উপজেলায় চলতি মৌসুমে ৩৫ হাজার ৭৯৬ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

আরও পড়ুন: রাজস্ব আদায়ে ঘাটতি ৬০০০ কোটি টাকা

গেলো মৌসুমে লক্ষ্যমাত্রা ছিলো ৩৭ হাজার ৯০০ হেক্টর জমি। লক্ষ্যমাত্রা অনুযায়ী ২ হাজার ১০৪ হেক্টর জমিতে চলতি মৌসুমে আলু আবাদ করবে কৃষককুল। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, জেলার ৬ টি উপজেলা যথাক্রমে সদর, শ্রীনগর, লৌহজং, সিরাজদীখান, গজারিয়া ও টঙ্গীবাড়ি উপজেলার উচু জমিতে আগাম আলু আবাদ শুরু করেছেন কৃষককুল। একই নীচু জমি গুলোতে আলু আবাদের প্রস্তুতি চলছে তাদের।

আরও পড়ুন: জাভায় ভূমিকম্প, নিহত বেড়ে ১৬২

সদর উপজেলার চরাঞ্চল চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা গ্রামে সরেজমিনে ঘুরে দেখা গেছে আলু চাষাবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন বেশ কয়েকজন কৃষক।

ওই গ্রামের কৃষক মনসুর দেওয়ান বলেন, ইতোমধ্যে ৪০ শতাংশ জমিতে আলু লাগিয়েছি। তবে গেলো বারের লোকসান পুষিয়ে উঠানো নিয়েও রয়েছে শংকা। উপরন্তু গেলো বারের বেশ কিছু পরিমান আলু হিমাগারে অবিক্রিত রয়ে গেছে। তারউপর এবার সারের দাম বেশী। শ্রমিকের মজুরীও বেশী। সব কিছু মিলিয়ে এবার আলু চাষাবাদ কমবে বলে মনে করি।

আরও পড়ুন: কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৮

জেলার সিরাজদীখান উপজেলার বালুচর গ্রামের কৃষক আলী মিয়া জানান, এ অঞ্চলের জমি গুলো বেশ উঁচু। তাই এখানকার কৃষকরা আগাম আলু আবাদ করে থাকেন। ইতোমধ্যে এখানকার ৬০ শতাংশ জমিতেই আলু রোপন করা হয়েছে। তিনি বলেন, গেলো বারের লোকসান পুষিয়ে নিতে চাই। তবে বীজ ও সারের দাম বেশী। একই সঙ্গে শ্রমিকের মজুরী বেশী। তাই গেলো বারের তুলনায় আলু আবাদ কম হবে বলে মনে করা হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্র মতে, চলতি মৌসুমে জেলা সদরে ৯ হাজার ৬৮০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া টঙ্গীবাড়ি উপজেলায় ৯ হাজার ৫০০ হেক্টর,সিরাজদীখানে ৯ হাজার ১৯১ হেক্টর, শ্রীনগরে ২ হাজার হেক্টর, গজারিয়া ২ হাজার হেক্টর ১০৫ হেক্টর ও লৌহজং উপজেলায় ৩ হাজার ৩৬০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: জঙ্গি ছিনতাই নিছক দুর্ঘটনা

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. খুরশিদ আলম জানান, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী এ জেলায় আলু চাষাবাদ কম হবে। এ অঞ্চলের কৃষককুল অরিকো, মালতা, ডায়মন্ড, পেরটোনাইস ও বিএডিসির আলু রোপন করে থাকে।

এ বছর জেলায় ৩৫ হাজার ৭৯৬ হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ থেকে ১০ লাখ ৯৭ হাজার ১৪৭ মেট্রিক টন আলু উৎপাদন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশে আলুর চাহিদা ৮০ লাখ মেট্রিক টন। গেলো মৌসুমে উৎপাদন হয়েছে ১ কোটি ১০ লাখ মেট্রিক টন। বিদেশে আলু রফতানি করা যাচ্ছে না। তাই আমরা আলুর পরিবর্তে কৃষকদের অন্যান্য ফসল উৎপাদনের পরামর্শ দিচ্ছি। তিনি কৃষকদের আলু আবাদ কম করে বিকল্প হিসেবে ধান, সরিষা ও শাকসবজি চাষাবাদের অনুরোধ করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ 

নোয়াখালী জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার হয়েছে। এ সময়...

ছাত্রদলের সংঘর্ষের ভিডিও করায় সাংবাদিক হেনস্তা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের দুই পক্ষের...

কলকাতা হোটেল আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে প...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা