জলাতঙ্ক মুক্ত ভোলা গড়ার লক্ষ্যে সভা
সারাদেশ
৭০ % কুকুরকে টিকা দেওয়া হবে

জলাতঙ্ক মুক্ত ভোলা গড়ার লক্ষ্যে সভা

ভোলা প্রতিনিধি : বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলে লক্ষ্যে ভোলা জেলায় ব্যাপকহারে কুকুরকে টিকাদানের লক্ষ্যে (এমডিভি) কার্যক্রমের অবহিতকরন সভা অনুষ্ঠিত।

আরও পড়ুন : চিকিৎসায় নোবেল পেলেন সুভান্তে প্যাবো

সোমবার (৩ অক্টোবর) সকালে ভোলা জেলা সিভিল সার্জন এর মিলনায়তনে কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় ভোলা সদর উপজেলায় ৭ থেকে ১১অক্টোবর এই পাঁচ দিনে অন্তত আড়াই হাজার কুকুরকে টিকা দেওয়া লক্ষ্য নির্ধারন করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূল কর্মসূচির অংশ হিসেবে কুকুর টিকাদান(এমডিভি) কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসাবে এটা করা হচ্ছে।

আরও পড়ুন : সয়াবিন তেলের দাম কমল

ভোলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান আহমেদ এর সভাপত্বিতে অবহিতকরন সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের (এমডিভি) কার্যক্রমের সুপার ভাইজার মো: শরিফুল ইসলাম, ডা: মো: মহিউদ্দিন, ডা: শাহিন মাহামুদ,ডা: টুম্পা, ভোলা পৌর সভার টিকাদান কর্মসূচীর সুপার ভাইজার মাদব চন্দ্র দে, উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর, ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মাষ্টার প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়নের সচিব, ইউনিয়ন স্বাস্থ্য কর্মীগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন,জলাতঙ্ক ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। মূলত কুকুরের কামড় বা আঁচড়ে এ রোগ ছড়ায়। এই রোগকে হাইড্রোফোবিয়া বা পাগলা রোগও বলা হয়। এ রোগে আক্রান্ত ব্যক্তি পানি দেখলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। বাংলাদেশে প্রতি বছর জলাতঙ্ক রোগে বহু মানুষ মারা যায়।

আরও পড়ুন : অংশগ্রহণমূলক নির্বাচন চায় আ’লীগ

কুকুরকে টিকা দেওয়ার মাধ্যমে জলাতঙ্ক রোগের বিস্তার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব।স্বাস্থ্য অধিদপ্তরের (এমডিভি) কার্যক্রমের সুপার ভাইজার মো: শরিফুল ইসলাম বলেন, আমরা প্রতিটি ইউনিয়নের এলাকার আনাচে কানাচে কুকুর খুঁজে টিকা দেব। আর টিকা দেয়া হলে সে কুকুরের গায়ে রঙ দিয়ে দেয়া হবে।

সাত দিন থাকবে এই রঙ। প্রতিটি ইউনিয়নে কমপক্ষে ৭০ শতাংশ কুকুরকে টিকা দেয়া হবে। এটা নিশ্চিত করতে পারলে বাকি ৩০ শতাংশ কুকুরেও হার্ড ইমিউনিটি গড়ে উঠবে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

তখন বাকি কুকুরগুলোও নিরাপদ হয়ে যাবে। এ কর্মসূচিতে ভোলা সদর উপজেলায় পৌরসভা ও ইউনিয়নে ৩৬ টিম কাজ করবে।৭ থেকে ১১অক্টোবর এই পাঁচ দিনে অন্তত আড়াই হাজার কুকুরকে টিকা দেওয়া লক্ষ্য নির্ধারন করা হয়েছে।প্রতিটি টিমে পাঁচজন করে সদস্য থাকবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা