৭০০০ লিটার তেল উদ্ধার
সারাদেশ

৭০০০ লিটার তেল উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চুরি যাওয়া ৭ হাজার লিটার টিসিবির সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : চিকিৎসায় নোবেল পেলেন সুভান্তে প্যাবো

সোমবার (৩ অক্টোবর) দুপুরের দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চুরি হওয়ার ৭দিন পর নোয়াখালীর কবিরহাট হাট থানার পুলিশের সহায়তায় রূপগঞ্জ থানার পুলিশ ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম থেকে এই তেল উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে রূপগঞ্জ সিটি মেইল থেকে ১৪ হাজার ২শত লিটার তেল নিয়ে রংপুরে টিসিবির আঞ্চলিক ডিপোতে নেওয়ার পথে চালকের যোগ-সাজশে তেল গুলো চোরাই চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়।

আরও পড়ুন : সয়াবিন তেলের দাম কমল

পরে রোববার (২ অক্টোবর) এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাটের নবগ্রামের শাহ আলম বেপারী বাড়ি ও গাজীর খেয়ার নুর উদ্দিনের মুদি দোকান, দিদারের দোকানসহ কয়েকটি স্থানে তল্লাশি করে চোরাইকৃত তেলের অর্ধেক জব্দ করা হয়েছে।

একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত কবির, দিদার ও শাহআলম ব্যাপারীকে গ্রেফতারসহ ও বাকি তেলগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন : অংশগ্রহণমূলক নির্বাচন চায় আ’লীগ

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানা পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা