বগুড়ায় হত্যায় ৯ জনের যাবজ্জীবন
সারাদেশ

বগুড়ায় ৯ জনের যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক : বগুড়ায় জমির বিরোধে নিয়ে আব্দুল জব্বার (৬২) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় ১৪ বছর পর ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডা দিয়েছেন আদালত। এ মামলায় আরও ৬ জনকে খালাস দেওয়া হয়।

আরও পড়ুন : অবৈধ বলব না, সেটি কালো টাকা

বুধবার (৩ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিক মিয়া, তার বাবা ইসমাইল ওরফে ইন্নুস, আব্দুল গফুর, জাকের মিয়া, আব্দুল খালেক, আব্দুল গনি, সুলতান মোল্লা, মাসুদ মিয়া ও ইন্তাজ আলী। এদের সবার বাড়ি সদরের চালিতাবাড়ী গ্রামের নাগরকান্দি পাড়ায়। এর মধ্যে মানিক মিয়া ও আব্দুল গফুর পলাতক।

আরও পড়ুন : দাঁত ভাঙা জবাব দেওয়া হবে

খালাসপ্রাপ্তরা হলেন- আরিফ, ইউসুফ, ইসমাইলের স্ত্রী আলেতন নেছা, রেহেনা, সিরাজ উদ্দিন ও সুলতান উদ্দিন। এদের বাড়িও নাগরকান্দি এলাকায়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল করিম বলেন, ২০০৮ সালের ২০ জুন বিকেলে বগুড়া সদরের চালিতাবাড়ীর নাগরকান্দি গ্রামের আব্দুল জোব্বারকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করে আসামিরা। পরে ওই দিন নিহতের ছোট ভাই সাজু মিয়া বাদী হয়ে মামলা করেন।

আরও পড়ুন : ৪০ জেলায় নতুন এসপি

মামলায় ১৬ জনকে অভিযুক্ত করা হয়। সেই মামলায় দীর্ঘ শুনানির পর বুধবার রায় দেওয়া হয়। রায়ে ৯ জনকে যাবজ্জীবন ও ছয়জনকে খালাস দেওয়া হয়। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা