বাকঁখালীর পুরোনো ও নতুন সকল দখলদারদের উচ্ছেদ করা হবে
সারাদেশ

বাকঁখালীর সকল দখলদারদের উচ্ছেদ করা হবে

এম.এ আজিজ রাসেল ,কক্সবাজার: কক্সবাজারের ঐতিহ্যবাহী বাঁকখালী নদী রক্ষায় আরও কঠোর হচ্ছে প্রশাসন। এবার পুরোনো ও নতুন সকল দখলদারদের উচ্ছেদ করা হবে। গুড়িয়ে দেওয়া হবে অবৈধ স্থাপনা। এ জন্য সম্মিলিতভাবে মাঠে নামছে কক্সবাজার জেলা প্রশাসন।

আরও পড়ুন : বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও আক্রান্ত

রোববার (১৯ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে নদী ও পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় তিনি বলেন, ‘শুধু মামলা করে বাঁকখালী নদী রক্ষা সম্ভব না। মামলা পরবতীর্ স্থাপনা উচ্ছেদ করতে হবে। এ জন্য পরিবেশ অধিদপ্তরকে সকল সহযোগিতা করা হবে।’

সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রধান একেএম তারিকুল আলম, জেলা আওয়ামী লীগেরর ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ—পরিচালক মো. নাজমুল হুদা, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, বি.আই.ডাব্লিউটি.এ এর অ্যাসিটেন্ট পরিচালক, সিনিয়র সাংবাদিক কালের কণ্ঠের কক্সবাজার প্রতিনিধি তোফায়েল আহমদ, ডেইলি স্টারের কক্সবাজার প্রতিনিধি মুহাম্মদ আলী জিন্নাত, বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম ও বাপা কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক এইচ,এম নজরুল ইসলাম।

সভায় কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রধান একেএম তারিকুল আলম বলেন, ‘বাঁকখালী নদীতে কক্সবাজার পৌরসভা বর্জ্য ফেলে না। নদী দূষণে পৌরসভার কোন ভূমিকা নেই। পৌর পরিষদ বাঁকখালী নদী রক্ষায় সবসময় সোচ্চার।’

জেলা আওয়ামী লীগেরর ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘ বাঁকখালী নদী সিকিস্তি হয়ে গেছে বহু আগে। তারপর ব্যক্তি মালিকানাধীন জমি হল কি করে। বিষয়টি তদন্ত করা উচিত। কারণ বাঁকখালী নদী রক্ষা করতে না পারলে জলাবদ্ধতা বাড়বে শহরে।’

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপ—পরিচালক মো. নাজমুল হুদা বলেন, ‘স্থাপনা উচ্ছেদে মামলা করা হয়নি। মামলা হয়েছে প্যারাবন নিধন ও জলাশয় ভরাটের জন্য। তবে সম্মিলিত উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সবসময় পাশে আছে।’

বি.আই.ডাব্লিউটি.এ এর অ্যাসিটেন্ট পরিচালক বলেন, ‘কক্সবাজার পৌরসভার বর্জ্য প্রতিনিয়ত বাঁকখালী নদীতে ফেলা হচ্ছে। এ জন্য দখল হচ্ছে। এছাড়া বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান জ্যামিতিক হারে বাঁকখালী নদী দখল করেছে।’

কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম বলেন, ‘বাঁকখালী নদী কক্সবাজারের ফুসফুস। তাই বাঁকখালী রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরী। দখলদার যে হোক। তাদের উচ্ছেদ করে নদীর আগের রূপ ফিরিয়ে আনতে হবে।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, ‘জেলা প্রশাসন তার সাংবিধানিক অধিকার নদী রক্ষায় ব্যর্থ হয়েছে। যারা ফলে প্রতিদিন দখল হচ্ছে। কক্সবাজার পৌরসভা দখলে অন্যতম।’

আরও পড়ুন : বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

বাপা কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক এইচ,এম নজরুল ইসলাম বলেন, ‘দখলদারদের কাগজপত্র যাচাই বাছাই করার সুযোগ নিলে কখনো বাঁকখালী নদী উদ্ধার করা সম্ভব হবে না। আগে দখলমুক্ত করে প্রয়োজনে পরে যাচাই—বাছাই করা হোক দখলদারদের কাগজ। তিনি বলেন, বাঁকখালী নদীতে শুধু রাজনৈতিক প্রভাবশালী, সুশীল সাংবাদিক নয় দখলে আছে জেলা প্রশাসনের অনেক কর্মকর্তা কর্মচারীও। আশাকরি সমস্ত অবৈধ স্থাপনা ও বাঁকখালী দখলমুক্ত করতে বর্তমান জেলা প্রশাসন কঠোর হবে।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা