ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ
সারাদেশ

ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এক বিএনপি নেতার বাস ভবনে বোমা হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : সুনামগঞ্জ থেকে পানি নামতে শুরু করেছে

গুরুত্বর আহত আব্দুল ওয়াদুদ সুবেল (৩৪) চরফকিরা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সেলিম চেয়ারম্যান বাড়ির আমির হোসেনের ছেলে।

রোববার (১৯ জুন) বিকেল ৫টা ১৫মিনিটের দিকে উপজেলার ৫নং চরফকিরা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সেলিম চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগী বিএনপি নেতা ৫নং চরফকিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জহির উদ্দিন সেলিম (৬০)।

আরও পড়ুন : সোমবার থেকে রাত ৮টার পর মার্কেট বন্ধ

তিনি বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য বারিস্ট্যার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসিম উদ্দীন মওদুদের প্রতিপক্ষ উপজেলা বিএনপির সদস্য ফখরুল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত।

জহির উদ্দিন সেলিম অভিযোগ করে বলেন, বর্তমানে আমি একজন আমেরিকা প্রবাসী। রোববার বিকেলে ৫নং চর ফকিরা ইউনিয়ন ছাত্রদলের এক সভা ডাকা হয় আমার বাড়িতে। পরে কোম্পানীগঞ্জ থানার পুলিশের ডিএসবি শাখার এক কর্মকর্তার নির্দেশে ছাত্রদলের সভা স্থগিত করা হয়। এর মধ্যে কিছু ছাত্রদলের নেতাকর্মি সভাস্থলে চলে আসে।

একপর্যায়ে বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে হাসনা জসিম উদ্দীন মওদুদের অনুসারী চরফকিরা ইউনিয়ন ছাত্রদল নেতা শুভ ও তাঁর পিতা বেলাল ও ছাত্রদল নেতা আসিফের নেতৃত্বে ১৫-২০জন অস্ত্রধারী আমার ভবনের দুটি থাই গ্লাসে বোমা হামলা চালায়। এতে আমার দুটি থাই গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে যায়।

আরও পড়ুন : চট্টগ্রাম বন্দরে ২ ভারতীয় নাবিকের মৃত্যু

এ সময় আরেকটি টিন শেড ঘরে হামলা চালিয়ে দরজা জানালা ভাংচুর করে হামলাকারীরা। হামলাকারীরা সুবেল নামে একজনকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। একই সময়ে হামলাকারীদের আঘাতে আরও ৪জন আহত হয়। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কয়েকজন ছাত্র নেতাও এ হামলার সাথে জড়িত বলেও তিনি মন্তব্য করেন।

অভিযোগের বিষয়ে জানতে ছাত্রদল নেতা শুভ ও আসিফের ফোনে একাধিকবার কল করা হলেও ফোন ব্যবস্ত পাওয়া যায়। তাই তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : ভেনেজুয়েলার তেল যাচ্ছে ইউরোপ

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এক বিএনপি নেতার বাড়িতে হামলা হওয়ার খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা