সারাদেশ

পঞ্চগড়ে আগুনে পুড়ে ছাই মোয়জ্জিনের বাড়ি 

রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার পৌরসভাধীন পূর্ব তেলীপাড়া এলাকায় মসজিদ মোয়াজ্জিন জয়নাল আবেদীনের বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: হাদিসুরের পরিবার পাবে এক কোটি টাকা

বুধবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে পৌরসভার ৭নং ওয়ার্ডের তেলীপাড়া এলাকায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এদিকে খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে এসে রাত ৪টার সময় আগুন নিয়ন্ত্রণে আনে।

পরিবার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে মধ্যরাতে তাদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। মসজিদ মোয়াজ্জিন জয়নাল আবেদীন তিনি বলেন, রাতে খাওয়া দাওয়া শেষে তাঁরা প্রতিদিনের মতো ঘুমাতে যান। গভীর রাত তিনটার সময় হঠাৎ বিছানায় তাপ অনুভব হলে ঘরের চালে আগুন দেখতে পান দ্রæত বের হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি পরবর্তিত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

তিনি জানান আরও বলেন, কে বা কাহারা প্রায় দুই বছর আগে আমার বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয়। ওই সময় আগুন ঘরে ছড়িয়ে পড়ার আগেই তাঁরা বিষয়টি টের পান।

পঞ্চগড় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের উপসহকারী পরিচালক শেখ মোঃ মাহাবুবুল ইসলাম বলেন, আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ থেকে ৩ লক্ষ টাকার মত তবে অগ্নিসংযোগের কারণ হিসেবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।

আরও পড়ুন: মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুন

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রাথমিক ভাবে শুকনো খাবার ও কম্বল এবং ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারটির মাঝে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম জনান, আমি সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারটির মাঝে হারি পাতিল, থালা,বাটি সহ অন্যান্য আসবাব পত্র ক্রয় করে দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা