সারাদেশ
অপারেশন থিয়েটার বন্ধ অর্ধ যুগ

এক্স-রে মেশিন চালু করা সম্ভব হয়নি দেড় দশকেও

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার গত ছয় বছর যাবত বন্ধ। আর দেড় দশক ধরে চালু করাই সম্ভব হয়নি এক্স-রে মেশিনটি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৭ মে অপারেশন থিয়েটার চালুর পর ২০১৪ সালের ১৯ আগস্ট এটি বন্ধ হয়ে যায়। অপারেশন থিয়েটারে কার্যক্রম চালু করার জন্য অনুমোদিত পদের বেশির ভাগই শূন্য। গাইনি কনসালট্যান্ট, এনেস্থিসিয়া, জুনিয়র কনসালট্যান্ট (সার্জারী), মেডিটেক রেডিওলোজীর মত গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য। আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় তার সুফল মিলছে না। ফলে ব্যাহত হচ্ছে মা ও শিশুর স্বাস্থ্য সেবা।

এদিকে, এক্স-রে মেশিনটিও গত পনের বছর যাবত নষ্ট। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে মেশিনটি পাওয়ার পর আর চালু করাই যায়নি।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০০৫ সালের ৯ জুন কেন্দ্রীয় ঔষধাগার থেকে এই এক্স-রে মেশিন (৩০০ এম/এ) প্রাপ্ত হলেও তা একদিনের জন্যও সচল করা সম্ভব হয়নি। মেশিনটি পাওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মেশিনটি স্থাপনের জন্য তাগিদ দেয়ার পর মেশিনটি প্রাপ্তির দুই বছর পর ২০০৭ সালের ৪ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হয়। কিন্তু স্থাপনের পর ‘ইনটেন্সি ফাইন স্ক্রিন’ না থাকায় এক্স-রে মেশিনটি কার্যকর হয়নি। এরপর গত ২০০৮ সালের ২২ সেপ্টেম্বর তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র সেন ব্যক্তিগত খরচে ‘ইনটেন্সি ফাইং স্ক্রিন’ ক্রয় করেন এবং বহুল প্রত্যাশিত এক্স-রে মেশিনটি ২০০৮ সালের ৫ নভেম্বর ব্যবহারযোগ্য হয়। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ওই দিনই মেশিনটি অকার্যকর হয়ে যায়। এরপর অসংখ্যবার স্থানীয় কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলেও কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান মিয়া বলেন, এক্স-রে মেশিন বেশ কিছুদিন ধরেই নষ্ট। নতুন একটি এক্স-রে মেশিন বরাদ্দ হয়েছে। গাইনি ও সার্জারী বিশেষজ্ঞ এবং এনেসথিওলজিস্টের অভাবে বর্তমানে সকল প্রকার অপারেশন বন্ধ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এসব পদে চিকিৎসক পদায়ন করা হলে আমরা অপারেশনের জন্য প্রস্তুত।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা. সহদেব রাজবংশী বলেন, বিষয়টি দু:খজনক। এটাতো অবশ্যই দেখতে হবে। এ ব্যাপারে আমি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সান নিউজ/কেএস/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা