সংগৃহীত ছবি
রাজনীতি

ছাত্রদলের সাবেক সভানেত্রী ফাহিমাকে গণসংবর্ধনা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের কৃতি সন্তান, ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভানেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটি ও প্রবাসী বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার মুকুলের দীর্ঘদিন পর আগমন উপলক্ষে শরীয়তপুরের পালং থানার শান্তিনগর বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে মিছিলে যুবদল নেতার মৃত্যু

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১ ঘটিকায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শান্তিনগরের সভাপতি সৈয়দ মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে ও শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লা'র সঞ্চালনায় অনুষ্ঠানে রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভানেত্রী ফাহিমা আক্তার মুকুল। প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মজিবুর রহমান। বিশেষ বক্তা ছিলেন, ফাহিমা আক্তার মুকুলের স্বামী সৈয়দ হাফিজ উল্লাহ বিজয়। বিশেষ অতিথি ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এ্যাড. নুরুজ্জামান সিপন, শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক শামসুল হক ঢালী।

আরও পড়ুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মাঝী, সাবেক ছাত্রনেতা ইসহাক মাদবর, মনির চৌধুরী, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মনজুর হাসান, ছাত্রনেতা আতিকুর রহমান খান, ইমাম মোল্লা, তাজমুল মাঝী প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, সাবেক পৌর কাউন্সিলর সাইফুর রহমান রাজ্জাক, সমাজ সেবক সোহাগ মোল্লা ও নারীনেত্রী সুমী আক্তার।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার গান্যমান্য ব্যক্তিবর্গ ও নানান শ্রেণীপেশার মানুষ অংগ্রহণ করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা