শিল্প ও সাহিত্য

এবারের একুশে পদক পাচ্ছেন ২০ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর একুশে পদক পাচ্ছেন দেশের ২০ জন বিশিষ্ট ব্যক্তি। এর মধ্যে রয়েছে একটি প্রতিষ্ঠানও।

৫ ফেব্রুয়ারি বুধবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে।

এবারের পদক প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন প্রয়াত কণ্ঠশিল্পী আব্দুল জব্বার, সাংবাদিক জাফর ওয়াজেদ, প্রয়াত লেখক সিকদার আমিনুল হক।

একুশে পদক প্রাপ্তরা হলেন :

ভাষা আন্দোলনে মরণোত্তর মরহুম আমিনুল ইসলাম বাদশা।

শিল্পকলায় (সংগীত) বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক।

শিল্পকলায় (নৃত্য) মো. গোলাম মোস্তফা খান।

শিল্পকলায় (অভিনয়) এম এম মহসীন।

শিল্পকলায় (চারুকলা) অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান।

মুক্তিযুদ্ধে (মরণোত্তর) মরহুম হাজি আক্তার সরদার, মরহুম আব্দুল জব্বার, মরহুম ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার)।

সাংবাদিকতায় জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর)।

গবেষণায় ড. জাহাঙ্গীর আলম, হাফেজ কারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ।

শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।

অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম।

সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী, মরহুম সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও বেগম নাজমুন নেসা পিয়ারি।

চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার।

একুশে পদক প্রাপ্ত প্রতিষ্ঠান

গবেষণায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে একুশে পদক তুলে দেবেন।

একুশে পদকের ইতিহাসঃ

একুশে পদক বাংলাদেশের জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতিস্বরূপ একুশে পদক প্রদান করা হয়।

দেশের বরেণ্য বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও দেশের উন্নয়নে অসামান্য ভূমিকা রাখা সরকারি-বেসরকারি সংস্থা বা সংগঠনকে সম্মানিত করার জন্য বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ পদক চালু করা হয়।

১৯৭৬ সালে তৎকালীন শিক্ষা-সংস্কৃতি বিষয়ের উপদেষ্টা শিক্ষাবিদ সাহিত্যিক আবুল ফজলের পরামর্শে বাংলাদেশ সরকার প্রথম একুশে পদক প্রবর্তন করে। প্রথমবারের মত বঙ্গভবনে আয়োজিত সে অনুষ্ঠানে সাহিত্য, শিক্ষা ও সাংবাদিকতা এই তিনটি বিভাগে কবি কাজী নজরুল ইসলাম, কবি জসীম উদ্দীন, বেগম সুফিয়া কামাল, ড. মুহাম্মদ কুদরাত-এ- খুদাসহ মোট নয়জন এ পদক পান। প্রতি বছর ভাষার মাস ফেব্রুয়ারিতে এ পদক প্রদান করা হয়।

পদক বিজয়ীদের একটি করে পদক, একটি সম্মাননা সনদ, একটি রেপ্লিকা এবং পুরস্কারের অর্থমূল্য দিয়ে সম্মানিত করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা