জাতীয়

সূর্য সেনের ৮৬তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১২ জানুয়ারি ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা মাস্টারদা সূর্য সেনের ৮৬তম মৃত্যুবার্ষিকী।

১৯৩৪ সালের ১২ জানুয়ারি অস্ত্রাগার লুট ও আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন বিপ্লবী এই নেতা। ১৯১৬ সালে বহররমপুর কৃষ্ণনাথ কলেজের ছাত্র থাকা অবস্থায় তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত হন। তখন বিপ্লবীদের গোপন ঘাঁটি হিসেবে পরিচিত এই কলেজটির অধ্যাপক সতীশচন্দ্র চক্রবর্তীর সান্নিধ্যে আসেন। যুক্ত হন বিপ্লবী যুগান্তর দলে।

সূর্য সেন ১৯১৮ সালে তার শিক্ষাজীবন শেষ করে চট্টগ্রামে এসে গোপনে বিপ্লবী দলে যোগ দেন। ১৯২০ সালে অসহযোগ আন্দোলন শুরু হলে অনেক বিপ্লবীর মতো তিনিও সামিল হন। মহাত্মা গান্ধী ১৯২২ সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলে বিপ্লবী দলগুলো আবার সক্রিয় হয়ে ওঠে।

ইংরেজবিরোধী আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের অস্ত্রাগার লুট, জালালাবাদে ইংরেজদের সঙ্গে সম্মুখ যুদ্ধ ও ইউরোপীয় ক্লাব আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি বিপ্লবী উপাধি লাভ করেন।

বাঙালীর স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসে প্রথম কাতারের শহীদ ও বিপ্লবী হলেন সূর্য সেন। মুক্তি ও মানবতার সকল সংগ্রামে আমাদের চলার পথে অনুপ্রেরণা হয়ে চিরদিন তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে।

তার এই প্রয়াণ দিবসে মহান বিপ্লবী সূর্য সেন’কে আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা