খেলা

সুস্থতার পথে মুশফিকের বাবা-মা

স্পোর্টস ডেস্ক : জনপ্রিয় ক্রিকেটার মুশফিকের বাবা-মা সুস্থতার পথে। পবিত্র ঈদুল আজহার দিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মুশফিক। একইসঙ্গে বাবা-মায়ের স্বাস্থ্যের ব্যাপারে আপডেট দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে মুশফিক লিখেছেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক। সবার জন্য আনন্দময় একটি ঈদের দোয়া করছি।’

‘দয়া করে সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কারণ আমাদের দেশ এখনও মহামারির সঙ্গে লড়ছে। আমাদের আশপাশের অসহায়-বঞ্চিত মানুষদের প্রতি দয়াশীল হোন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।’

বাবা-মায়ের স্বাস্থ্যের আপডেট জানিয়ে তিনি লিখেছেন, ‘আরও জানাতে চাই, আল্লাহ্‌র রহমতে আমার বাবা-মা সুস্থতার পথেই রয়েছেন। যারা আমার বাবা-মায়ের খোঁজখবর নিয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।’

বাবা-মা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট খেলেই দেশে ফিরে এসেছেন মুশফিক।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা