আন্তর্জাতিক

সাত বছর প্রেমের পর বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: বিল গেটসের মাইক্রোসফট করপোরেশন যাত্রা শুরু করে ১৯৭৫ সালে। এর এক যুগ পর অর্থাৎ ১৯৮৭ সালে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে সেখানে যোগ দেন মেলিন্ডা। সেই থেকে শুরু হয় দুজনের বন্ধুত্ব। সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। সাত বছর প্রেম করে ১৯৯৪ সালে বিয়ে করেন তারা।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মেলিন্ডার যোগদানের বছরই নিউইয়র্কে মাইক্রোসফটের এক আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছিলেন তারা।

এরপরের গল্পটা শুধুই দুজনের এগিয়ে যাওয়ার। এক তথ্যচিত্রে বিল জানান, দিন যত গড়িয়েছে তাদের প্রেম আরও গভীর হয়েছে। সাত বছর প্রেমের পর ১৯৯৪ সালে তারা বিয়ে করেন। তাদের বিয়ের আয়োজন হয়েছিল হাওয়াই দ্বীপের লানাইয়ে।

গেটস বলেছেন, ‘আমরা পরস্পরের খুব খেয়াল রাখতাম। এখানে দুটি সম্ভাবনা ছিল। হয় আমাদের প্রেমে বিচ্ছেদ হবে অথবা আমাদের বিয়ে করতে হবে।’

মেলিন্ডা জানান, তিনি বিল গেটসকে একজন সুশৃঙ্খল মানুষ হিসেবে আবিষ্কার করেছিলেন। এমনকি তাকে বিয়ে করার পক্ষে-বিপক্ষে যুক্তি দাঁড় করেছিলেন বিল।

কিন্তু দীর্ঘ সেই পথচলা থমকে দাঁড়াল ৩২ বছর পর। আজ মঙ্গলবার বিচ্ছেদের কথা জানালেন তারা।

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বের অন্যতম ধনী। তাদের তিন সন্তান রয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা