রাজনীতি

রাজাপাকসেকে প্রধানমন্ত্রীর ফুলেল শুভেচ্ছা

নিউজ ডেস্কঃ

আজকের এই দিনে (২৭ মে), শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্তি হল। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। ক্ষমতায় আসার ৫০ বছর পূর্তি উপলক্ষে পাঁচ ফুট উঁচু একটি ফুলের তোড়া শেখ হাসিনা উপহার পাঠিয়েছেন রাজাপাকসেকে।

১৯৭০ সালের ২৭ মে রাজাপাকসে প্রথম সংসদে যোগ দেন। বুধবার (২৭ মে) সকালে শেখ হাসিনা টেলিফোনে রাজাপাকসেকে অভিনন্দন এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম হেলাল বলেন, দুই প্রধানমন্ত্রী টেলিফোনে কুশল বিনিময় করেন। তারা দু'দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ চালিয়ে যেতে পারস্পারিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন। তারা দু'দেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীলঙ্কায় নিযুক্ত রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘আজ সকালে দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলাপ হয়। শ্রীলঙ্কা ও দক্ষিণ এশিয়ার অন্যতম নেতা মাহিন্দা রাজাপাকসেকে তার অবদানের জন্য উষ্ণ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা