আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যাকারী সেই পুলিশ গ্রেফতার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্ত সেই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়েছে।

গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশ জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো অঙ্গরাজ্যে।

১০ মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। নিহত ব্যক্তি নিরস্ত্র ছিলেন। নিঃশ্বাস নিতে না পেরে তাকে কাতরাতে দেখা যায়। কৃষ্ণাঙ্গদের দাবি, বর্ণবিদ্বেষের বলি হয়েছেন জর্জ ফ্লয়েড।

এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) রাতে মিনিয়াপলিসের একটি থানায় আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। ওই অগ্নিসংযোগের একটি ভিডিও এরিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা