আন্তর্জাতিক

যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে গ্রেফতার করেছে ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইরানস্থ যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ম্যাকাইরকে একটি সেলুন থেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাজ্যের রাষ্ট্রদূত গ্রেফতারের পর টুইটারে একটি ছবিও প্রকাশ করেছে ইরানের সংবাদমাধ্যম ইতেমাদ।

ইউক্রেনের যাত্রীবাহী বিমানকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করার বিষয়টি অস্বীকার করায় ইরান সরকারের বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ প্রকাশ করেছে শত শত বিক্ষোভকারী। আর এই আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ম্যাকাইরকে গ্রেফতার করেছে ইরান। শনিবার তাকে গ্রেফতার করা হয়।

এদিকে রাষ্ট্রদূতকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য । ইরানের এমন আচরণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে যুক্তরাজ্য সরকার।

প্রসঙ্গত, ইউক্রেনের যাত্রীবাহী বিমানকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করার বিষয়টি অস্বীকার করায় ইরান সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে শত শত বিক্ষোভকারী। যদিও ইরান সরকার ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনাকে মানবিক ভুল হিসেবে ব্যাখ্যা দিয়েছে।এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন মর্মান্তিক বিমান দুর্ঘটনার সঠিক কারণ বের করার জন্য তদন্তের আহবান জানিয়েছিলেন ।

সান/এমএপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা