ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের ধংসাবশেষ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানান, তার নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ওই ক্রুকে ফিরিয়ে আনতে কয়েক ডজন বিমান পাঠিয়েছিল। এ অভিযানে কোনো মার্কিন সেনার মৃত্যু হয়নি বলেও দাবি করেন তিনি।

উদ্ধার হওয়া ওই ক্রুকে একজন ‘কর্নেল’ হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ২৪ ঘণ্টা তার অবস্থানের ওপর নজর রাখছিল এবং তাকে উদ্ধারের পরিকল্পনা করছিল।

ট্রাম্প লেখেন, ‘আমরা তাঁকে পেয়েছি! প্রিয় আমেরিকানরা, গত কয়েক ঘণ্টায় আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান চালিয়েছে। আমাদের অসাধারণ একজন ক্রু সদস্য, যিনি একজন সম্মানিত কর্নেল—আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে তিনি এখন পুরোপুরি নিরাপদ ও সুস্থ আছেন।’

উল্লেখ্য, গত শুক্রবার ভূপাতিত হওয়া ওই যুদ্ধবিমানের পাইলটকে আগেই উদ্ধার করা হয়েছিল। সূত্র: দ্য গার্ডিয়ান

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সরকার বিকল্প শ্রম বাজার খুঁজছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্...

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা