সারাদেশ

ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে শিলা বৃষ্টিতে ফলের বাগান, ফসল, বাড়ীঘর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার বিকেলে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল দমকা হাওয়ার সাথে শুরু হয় ভারী শিলা বৃষ্টি। প্রায় ২০-৩০ মিনিট স্থায়ী এই শিলা বৃষ্টিতে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের মানুষের ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিলা বৃষ্টির আঘাতে আম, লিচু, কাঁঠালসহ বিভিন্ন মৌসুমি ফলের বাগানের গাছ থেকে অসংখ্য ফল ঝরে পড়ে এবং অনেক গাছের ডালপালা ভেঙে যায়। এছাড়াও টিনের ছাউনি দেওয়া বহু বসতবাড়ির টিন ফুটো হয়ে যায় এবং অনেক জায়গায় ঘরের চালা ক্ষতিগ্রস্থ হয়।

কৃষকরা জানান, মৌসুমের শুরুতেই এমন শিলা বৃষ্টিতে ফলের ব্যাপক ক্ষতি হওয়ায় তারা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। অনেক কৃষকই তাদের বাগানের ফল বিক্রি করে সংসারের খরচ চালানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু এই দুর্যোগে সেই আশা অনেকটাই নষ্ট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্থ এলাকার বাসিন্দারা সরকারের কাছে ক্ষতিগ্রস্থ কৃষক ও পরিবারের জন্য দ্রæত সহায়তার দাবি জানিয়েছেন। তারা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের তালিকা করে সরকারি সহায়তা প্রদান করা হলে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন দ্রæত বিকেল ৪টা উপজেলা এলুয়াড়ী ইউনিয়নে গিয়ে তদন্ত করে কি ধরনের ক্ষতি হয়েছে তার তালিকা তৈরির কাজ শুরু করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ইউনিয়নে প্রায় ৪ হাজার বাড়ীঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানের ও ফসলের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য সংশ্লিষ্টদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্থদের সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা